নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল প্রশংসা আল্লাহ তা’আলার জন্য।

Jummon Mahmud

সমস্ত প্রসংশা আল্লাহ তা’আলার জন্য।

Jummon Mahmud › বিস্তারিত পোস্টঃ

খাসির রেজালা

১২ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৬

উপকরণ

খাসির মাংস ৫০০ গ্রাম

আদা বাটা আধা টেবিল চামচ

রসুন বাটা ১ চা চামচ

পেঁয়াজ বাটা সিকি কাপ

হলুদগুঁড়া আধা চা-চামচ

মরিচের গুঁড়া আধা চা-চামচ

জিরার গুঁড়া আধা চা-চামচ

ধনেগুঁড়া আধা চা-চামচ

পোস্তদানা বাটা আধা টেবিল চামচ

তেল সিকি কাপ

ঘি ১ টেবিল চামচ

লবণ ১ থেকে দেড় চা-চামচ অথবা স্বাদ অনুযায়ী

কাঁচা মরিচ ৮টি

তেজ পাতা ১টি

দারচিনি ২ টুকরা

এলাচ ২টি

দেশি পেঁয়াজ মিহি টুকরা আধ কাপ

আলু ৪টি

কেওড়া জল ১ টেবিল চামচ





প্রণালি

খাসির মাংস টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। হাঁড়িতে তেল গরম করে দারচিনি, এলাচ ও তেজপাতার ফোড়ন দিয়ে আঁচে পেঁয়াজ বাদামি করে ভাজুন। এবারে মাংস ও লবণ দিয়ে তা ১০-১৫ মিনিট ভেজে নিন।



মাংস ভাজা হলে তাতে পোস্তদানা বাটা ও জিরার গুড়া বাদে অন্যান্য বাটা মসলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে ঢেকে দিন। ১০-১৫ মিনিট পর ঢাকনা খুলে ১ কাপ গরম পানি দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না করুন ও ঢেকে দিন। আলুগুলো ছিলে লম্বালম্বি মাঝখান থেকে কেটে ২ টুকরা করে দিন। পানি শুকিয়ে এলে আরও ১ থেকে দেড় কাপ গরম পানি দিয়ে আলু এবং ৪টি কাঁচা মরিচ দিয়ে নেড়ে ঢেকে দিন। ১০ মিনিট পর ঢাকনা খুলে জিরাগুঁড়া ও পোস্তদানা বাটা দিয়ে নেড়ে আবারও ঢেকে দিন।



আলু সেদ্ধ হয়ে গেলে আঁচ কমিয়ে ঢাকনা খুলে প্রয়োজন হলে আরও সামান্য পানি দিয়ে নেড়ে বাকি কাঁচা মরিচ ও কেওড়া দিয়ে হালকা নেড়ে ঢেকে দিন। এরপর ১ টেবিল চামচ ঘি দিয়ে নেড়ে ঢেকে দিন। ১০ মিনিট পর চুলা বন্ধ করে দমে রাখুন কিছুক্ষণ। গরম গরম পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৬

েবনিটগ বলেছেন: :)

২| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৫

মদন বলেছেন: ছবি লন http://www.recipe99.com/recipe/khashir-rejala/

৩| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :) :)

৪| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫১

স্বপনচারিণী বলেছেন: ধন্যবাদ। রেসিপি প্রিন্ট করে নিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.