| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"কর্পোরেট_ফ্যাক্ট_২১"
সব সময় ইন্টার্ভিউ দেওয়ার অভিজ্ঞতা আমরা জানতে পারি অনলাইনে। কিন্তু যারা ইন্টার্ভিউ নেন বিভিন্ন পজিশনের জন্য তাদের অভিজ্ঞতা খুব একটা জানা হয়না আমাদের। তাই আমরাও যারা মোটামুটি এক্সপেরিয়েন্স বা ফ্রেশারস তারা নিজেদেরকে সেভাবে প্রস্তুত করতে পারিনা পরবর্তী কোন ভাইভা ফেসের ক্ষেত্রে। আমাদের ফ্যাক্টরিতে কিছু এক্সিকিউটিভ এবং সিনিয়র এক্সিকিউটিভের পজিশন খালি হয়েছিল কিছুদিন আগে। প্রশ্ন তৈরীর ভার পড়েছিল আমার উপরে। প্রশ্নটি শেয়ার করব তার আগে প্রশ্নপত্রের একটা এনালিটিক্যাল প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। প্রশ্নটি ছিল,
"A red house is made of red bricks, and a blue house is made of blue bricks. What's a greenhouse made of?"
প্রশ্নটার সঠিক উত্তর অনেকে দিতে পেরেছেন অনেকে পারেননি। তবে ইন্টারেস্টিং বিষয়, খাতা কাটতে গিয়ে একটা উত্তর খুব মজা লেগেছিল। উত্তরটা অনেকটা এরকম ছিল,
The house which is made of green bricks, Environmentally friendly bricks, Not harmful to the environment
উত্তরটা বেশ ক্রিয়েটিভ ছিল কিন্তু সম্পূর্ণ ভুল। আপনারাও উত্তরটা কমেন্টে জানানোর চেষ্টা করতে পারেন। যাইহোক আলোচনার বিষয় এটা নয়। আলোচনার বিষয় হোল মেধার মান। এই পরীক্ষায় ৫ নম্বর ছিল MCQ তে , এফিসিয়েন্সি রিলেটেড সিম্পল একটা ম্যাথে ছিল ৫ নম্বর এবং ১৩ SMV এর একটা গার্মেন্টসের অপারেশন ব্রেক ডাউন ছিল ১০ নম্বরের। মোট নম্বর ছিল ২০।
হতাশার কথা হচ্ছে ১০ এর উপরে নম্বর পেয়েছিল ৩ জন। পরীক্ষার্থী ছিল আনুমানিক ২০ জন। সর্বোচ্চ নম্বর ছিল ১৩। এই হচ্ছে আমাদের বর্তমান ইঞ্জিনিয়ারদের অবস্থা (আমিও আপনাদেরই দলে)। চাকরিজীবনে দুইটা জিনিস আবশ্যক।
প্রথমটা নলেজ বা জ্ঞান। অর্থাৎ আপনি যে সেক্টরে জব করছেন সেই সেক্টরের জব রিলেটেড নলেজে আপনাকে একশতে একশ হতে হবে।
দ্বিতীয়টা হচ্ছে, এক্সিকিউশন ক্যাপাবিলিটি। অর্থাৎ আপনার ম্যানেজারিয়াল স্কিল। ম্যানেজমেন্ট আপনাকে কোন একটা টাস্ক দিলে আপনি সেটা সম্পন্ন করতে পারেন কিনা? যে যে বাধাগুলো আপনার সামনে আসে সেগুলো ওভারকাম করতে পারেন কিনা ইত্যাদি।
একজন ইঞ্জিনিয়ার হিসাবে আপনার নলেজ নেই কিন্তু এক্সিকিউশন ক্যাপাবিলিটি অনেক তবে ক্যারিয়ারে আপনি খুব বেশীদুর যেতে পারবেননা। নলেজ এবং এক্সিকিউশন ক্যাপাবিলিটি দুইটার সমন্বয় আবশ্যক। যার নলেজ আছে সে কোননা কোনভাবে এক্সিকিউশন পার্টটা আয়ত্ব করে ফেলতে পারে। কিন্তু নলেজ ছাড়া আপনার দৌড় খুব বেশীদুর নেই। এখন জ্ঞান কিভাবে বাড়াবেন? জ্ঞান বাড়ানোর প্রথম শর্ত নতুন কিছু শিখার আকাঙ্ক্ষা। সব সময় নতুন কিছু দেখলেই শিখার চেষ্টা করুন। পড়ার অভ্যাস করুন প্রচুর পরিমানে। যখনই আপনি শিখা বন্ধ করে দিবেন তখনই আপনার মেধা ক্ষয় হতে শুরু করবে।
৩০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১২
মামুন রেজওয়ান বলেছেন: সহমত। আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা একটা সার্টিফিকেট নামক কাগজ ছাড়া কিছুই দিতে পারেনা। তবে একটা জিনিস আমরা শিখতে পারি প্রতিষ্ঠান থেকে। অধ্যাবসায় এবং কঠোর পরিশ্রমের ট্রেইনিং আমরা শিক্ষা জীবনের সিস্টেমের কারনেই রপ্ত করতে পারি।
২|
২৮ শে জুলাই, ২০২৬ রাত ১১:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গ্রিনহাউসের ডেফিনিশনটা বেশ মজারই ছিল। সাধারণভাবে তার উত্তরটা ভুল নয়।
আমিও জানতাম না গ্রিনহাউজ বলতে আসলে কী বোঝায়। বায়ুমণ্ডলের গ্রিনহাউজকেই ধরে নিয়েছিলাম, যা বায়ুমণ্ডলের তাপমাত্রা ধরে রাখে, ওজোন স্তরের সাথে যার একটা সম্পর্ক আছে। কমেন্ট লেখার আগে একটু এ-আই ঘেঁটে অবাকই হলাম। কাঁচের তৈরি ঘরকেই গ্রিনহাউজ বলে, যার নামানুসারে বায়ুমণ্ডলের গ্রিনহাউজ ইফেক্ট নামকরণটা এসেছে।
৩০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১৩
মামুন রেজওয়ান বলেছেন: এটা একটা মাত্র নমুনা। আমাকে যেহেতু ভাইভাতেই রাখা হয় তাই আরও মজার মজার অভিজ্ঞতা আছে আমার ইন্টার্ভিউ নিতে গিয়ে।
৩|
২৯ শে জুলাই, ২০২৬ রাত ১২:২০
সৈয়দ কুতুব বলেছেন: জানলাম অনেক কিছু ...
৩০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১৩
মামুন রেজওয়ান বলেছেন: জাঝাকাল্লাহু খাইরান
৪|
২৯ শে জুলাই, ২০২৬ রাত ২:৪৪
শ্রাবণধারা বলেছেন: শীতপ্রধান দেশের লোকেরা জানে যে গ্রীনহাউস কাঁচ দিয়ে তৈরি, কেননা সেখানে এর ব্যবহার বেশি। আপনার এই প্রশ্নটা দেশীয় চাকরিপ্রার্থীর মেধা যাচাইয়ের জন্য কিছুটা পক্ষপাতদুষ্ট বিদেশি প্রশ্ন হয়ে গেছে। আপনি বরং পরের পরীক্ষায় একটা ধাঁধা বা শোলক প্রশ্নপত্রে রাখতে পারেন!
তবে এটা জেনে খুব ভালো লাগল যে আপনার প্রতিষ্ঠানে এভাবে পরীক্ষা নিয়ে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়।
৩০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
মামুন রেজওয়ান বলেছেন: পরামর্শের জন্য জাঝাকাল্লাহু খাইরান
৫|
২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:০৬
রৌশন বলেছেন: "ভ্যাকেন্সি খালি হয়েছিল" ভ্যাকেন্সি মানেই খালি পদ। "পদ খালি হয়েছিল" অথবা "ভ্যাকেন্সি হয়েছিল" হত। যাই হউক, পদ গুলোর স্যালারী কত?
৩০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১৬
মামুন রেজওয়ান বলেছেন: কারেকশন করে ফেলেছি, জাঝাকাল্লাহু খাইরান।
৬|
৩০ শে জুলাই, ২০২৬ সকাল ৯:৫৯
আমি গবেষক বলছি বলেছেন: নলেজ না থাকলেও তাকে শিখিয়ে নেয়া যায়। কিন্তু আমার কাছে মনে হয় মানসিকতা আরো বড় একটা ফ্যাক্টর। আমার টিম এ নতুন মেম্বার নেয়ার আগে অবশ্যই আমি তার মানসিকতা যাচাই করে নেই। ধন্যবাদ।
৩০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১৮
মামুন রেজওয়ান বলেছেন: নলেজ না থাকলে তাকে শিখিয়ে নিচ্ছেন মানে তাকে নলেজ দিচ্ছেন। এটাইতো আমি বলেছিলাম নলেজ লাগবে আগে। এক্সিকিউশন ক্যাপাবিলিটিরও নলেজ দরকার।
৭|
৩০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৩৭
রাজীব নুর বলেছেন: কর্পোরেট দুনিয়া বড় কঠিন।
৩০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১৯
মামুন রেজওয়ান বলেছেন: কঠিন, সহজ এগুলো সব বায়বীয় কথাবার্তা। যার যার পার্সপেক্টিভের বিষয় এটা।
৮|
৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:২৪
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নলেজ এবং এক্সিকিউশন ক্যাপাবিলিটি দুইটার সমন্বয় আবশ্যক।
...............................................................................................
এজন্য আমাদের কোন প্রাতিষ্ঠানিক গাইড লাইন বা ট্রেনিং সেন্টার আছে ?
অনেক কাঠ খড় পুড়ায়ে যখন শেখা হয়,তখন বয়স পারফেক্ট থাকেনা,
ফলে সর্বোচ্চ মেধা দিতে পারেনা ।
বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা যেকোন ছাত্র , ইন্টাভিউ দিতে ভয় পায়,
অথচ, সফটওয়ার বার টেক লাইনের তুখোড় ছাত্ররা, ইটারভিউ বোর্ড
কাঁপায়ে দিতে পারে ।