| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুরবানী
এম, এ, মন্নান
কুরবানি আজ কুরবানি নয়
চাচ্ছে সবাই নাম,
কে কতই কিনল গরু
জিগায় সবাই দাম।
কুরবানীতে আছে ত্যাগ
আছে আত্মশুদ্ধি, ভাগ বাটোযারায় ব্যস্ত হয়ে
করে স্বার্থ সিদ্ধি।
কুরবানীতে কুরবানী
নামে সবাই করে,
মনের পশু মনে রেখে
গরু জবাই করে।
কত বড় কিনল গরু
কত দাম দিয়ে,
প্রচার করে নামটি তার
জোরে আওয়াজ দিয়ে।
কুরবানীর শিক্ষা থেকে
আছি অনেক দূরে
সুদ,ঘুষের কালো টাকায়
কুরবানী আজ করে।
আবুধাবী, ইউ, এ, ই
১৯/০৮/২০১৫
©somewhere in net ltd.