| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অকৃতজ্ঞ
এম, এ, মন্নান
উপকার করাতো থাক দূরে
স্বীকার করতেও লজ্জ্বা লাগে,
অপকার করতেও নেই দ্বিধা
হেন জনে সম্পর্ক রাখে কোন গাধা?
শত্রু সে তো ভাল
আছে যার কান্ডজ্ঞান,
মিত্র সে তো অধম
নেই যার কোন জ্ঞান।
দরকার নেই যার সুনাম
মা বাবার কিসের দাম ?
বুঝে না যে নিজের মান
দিবে সে কি অপরকে সম্মান?
কোনটা ভাল কোনটা মন্দ
বুঝেও যখন বুঝে না,
মানুষ নামের বোঝা সে
মানুষ বলা সাজে না।
আবুধাবী, ইউ এ ই
১৯.০৫.২০১৫
©somewhere in net ltd.