| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সম্পূর্ণ কাল্পনিক কাউকে হেয় করার জন্য নয়।
সবজান্তা আবুল
-----------এম, এ, মন্নান
আমি সব জান্তা আবুল,
যে যা বলে বলুক মোরে,
কাজের চেয়ে আকাম করতে
করি না যে ভুল।
লিখতে জানি, পড়তে জানি,
জানি আরও বলা!
সুযোগ বুঝে ধরতে জানি
ভ্দ্রলোকের চলা।
ভাবখানা মোর এমন করি
জানি অনেক কিছু,
জিজ্ঞেস করলে নীরব থাকি
করে মাথা নীচু।
নিজের স্বার্থে করি সব
পেতে নতুন কিছু,
প্রয়োজনে হাত- পা ধরি
মাথাও করি নীচু।
জায়গা মত খোলস পাল্টাই
ধরি নানা ছল,
সুযোগ বুঝে বলে পেলি
এটাই আমার দল।
বামে গেলে বলি আমি
আছি তোমাদের দলে,
ডানে গেলে বুঝায় তাদের
ঐসব করলাম ছলে।
আমার মত এমন আবুল
এদেশেতে নেই,
সুযোগ বুঝে ধান্ধা করি,
প্রতিযোগিতায় নেই।
আবুধাবী
১২.১২.২০১৪
©somewhere in net ltd.