| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরু বলেন
-----------এম, এ, মন্নান
গুরু বলেন,
ফুলের মত হও কাটার মত না
পানির মত হও পাথরের মত না।
ফুল মানুষকে আনন্দ দেয় কাটা দেয় ব্যথা
পানি নিজের পথ নিজে করে পাথর দেয় বাঁধা।
গুরু বলেন,
ভাল শিক্ষক হও রাজনীতিবিদ না
সৎ মানুষ হও নেতা হবে না।
শিক্ষক ভাল কিছু শেখাবে রাজনীতিবিদ দেবে মন্ত্রনা
সৎ মানুষ সান্ত্বনা দেবে নেতা দিবে যন্ত্রনা।
গুরু বলেন,
ডাক্তার হও কসাই হবে না
ইনজিনিয়ার হও বোমা মেকার না ।
ডাক্তার সেবা দিয়ে জোড়ায় কসাই চুরি দিয়ে কাটে
ইনজিনিয়ার নতুন কিছু গড়ে মেকার বোমা বানায় ও ফাটায়।
গুরু বলেন,
সংগঠন কর বা সমিতি কর গ্রুপিং করিও না
শিক্ষা প্রতিষ্টান কর রঙ্গ স্থান করিও না।
সংগঠন দেয় জন কল্যান গ্রুপিং দেয় মেজবান
শিক্ষা প্রতিষ্টানে শিক্ষা হয় রঙ্গস্থানে হয় নাচ গান।
গুরু বলেন,
ধার্মিক হও ধর্মান্ধ না
মৌলভী হও মৌ- লোভী না।
ধার্মিক মানুষকে সুপথ দেখায় ধর্মান্ধ করে গোমরাহ
মৌলাভী ভাল শিখায় মৌ- লোভী খোঁজে মোহ।
দুবাই, ইউ এ ই
৬/২/২০১৫
©somewhere in net ltd.