| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসলামে নারী
---------এম, এ, মন্নান
ইসলাম নারীকে সম্মান দিয়ে্ছে সবচেয়ে বেশি
সন্তান যুবতী স্ত্রী সংসারী গর্ভবতী ও মমতাময়ী
রুপে দিয়েছে তারে মর্যাদা সারা জীবন ব্যাপী।
নারী যখন শিশু ইসলাম বলে,
সে ঘর হবে বেশী বরকতময়
যে ঘরে প্রথম সন্তান যদি নারী হয় ।
নারী যখন যুবতী ইসলাম বলে,
সে অভিবাবক বা পিতা হবে জান্নাতী,
যে তার মেয়েকে লালন পালন শেষে
ভাল পাত্রে বিয়ে দেয় যখন হয় সে যুবতী।
নারী যখন স্ত্রী ইসলাম বলে,
সে পুরুষ সর্বোত্তম
যে তার স্ত্রীর কাছে উত্তম।
নারী যখন সংসারী ইসলাম বলে,
স্ত্রীর দিকে দয়ার দৃস্টিতে তাকানোটা সওয়াবের এমনকি স্ত্রীকে আদরে এক লোকমা তুলে দেয়াও খাবারের।
নারী যখন গর্ভবতী ইসলাম বলে,
গর্ভাবস্হায় যে নারী মারা যায়
সর্বদা সে শহীদের মর্যাদা পায়।
নারী যখন মা ইসলাম বলে,
মায়ের পায়ের নীচে সন্তানের বেহেশত।
আছে কি কোন ধর্ম বিশ্বে এমন
যেখানে রয়েছে নারীর সম্মান ইসলামের মতন
তবুও কেন নারীর সম্মান নেই বলে ওঠে নানা কথন?
আবুধাবী, ইউ, এ, ই
১৩/২/২০১৫
©somewhere in net ltd.