| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশি
-------এম, এ, মন্নান
আমরা শুনি কম বলি বেশি
সভায় শ্রোতার চেয়ে বক্তা বেশি।
পড়ি কম লেখি বেশি
পাঠকের তুলনায় সংবাদ পত্র বেশি।
ধার্মিকের চেয়ে টুপি বেশি
মিলাদ ইজতেমায় টুপি রাশি রাশি।
শস্য কম আগাছা বেশি
গাছের চেয়ে পর গাছা বাড়ে বেশি।
মিড়িয়ার তুলনায় সাংবাদদাতা বেশি
সাংবাদিকের চেয়ে সাংঘাতিক বেশি।
দলের চেয়ে নেতা বেশি
তাইতো গ্রুপিং হয় অনেক বেশি।
সমঝোতা কম সমালোচনা বেশি
তাই হরতাল অবরোধ বেশি।
আন্দোলনের চেয়ে দমন বেশি
তাইতো বোমা পাটায় আগুন জ্বালায় বেশি।
প্রবাসীদের তুলনায় সংগঠন বেশি
তাই কামের চেয়ে আকাম বেশি।
আবুধাবী, ইউ এ ই
৭/২/২০১৫
©somewhere in net ltd.