| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কায়াহীন আত্মা
------------এম. এ. মন্নান
অমাবস্যার রাত, চারিদিকে ঘোর অন্ধকার
মিট মিট তারার আলোয় উঁকি মেরে বলে –
ওরে, আর নয় মারামারি, আর নয় হানাহানি,
আর নয় খূন, হত্যা, আর নয় রক্ত –
এবার গড়ে তোল সোনার বাংলা ।
হাসি ফোঁটাও গরীব- দু:খী, লান্ছিত, অবহেলিত
আর অসহায় মানুষের মুখে ।
রক্ত ! সেতো অনেক দিয়েছে এদেশের মানুষ
সম্ভ্রব ! সেথো অনেক হারিয়েছে এ দেশের মা বোনেরা ।
দিয়েছি আমার সব কিছু দেশ জাতির তরে
শেষ রক্ত বিন্দুও বিলিয়ে দিয়েছি অকাতরে ।
তারপর ও কেন এত রক্ত, কেন এত খূন ?
কেন এত হানাহানি, কেন এত সম্ভ্রব হানি ?
ওরে, গড়ে তোল সোনার বাংলা ।
কায়াহীন আত্মা আমার,
নেই কিছু আর বেশী পাবার,
গেঁথে রাখুক নামটি আমার
সকাল, দুপুর, সাঁজে
দেশের মানুষের বুকের মাঝে।
আবুধাবী
8/12/2010
-----লেখক আমিরাত প্রবাসী সাংবাদিক ।
©somewhere in net ltd.