| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাষার মাস
-------- এম, এ, মন্নান
মায়ের ভাষা মুখের ভাষা
হদয় জুড়ে ভালবাসা।
রক্ত দিয়ে ভালবাসা
বাংলা আমার মাতৃভাষা।
রক্তে কেনা প্রাণের বুলি
বাংলা ভাষায় কথা বলি।
মোদের গৌরব মোদের আশা
আমাদেরই বাংলা ভাষা।
রক্তে ভেজা লাল দিন
সেই তো মোদের ভাষার দিন।
সালাম জব্বার রফিক বরকত
শ্রদ্ধা মোদের অবিরত।
৫২ এর ২১শে ফেব্রুয়ারি
আমরা কি ভুলতে পারি?
ভাষার মাসে ভালবাসার মাস।
অমর একুশের ফেব্রুয়ারি মাস।
আবুধাবী, ইউ এ ই
২/২/২০১৫
©somewhere in net ltd.