| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি মাইদুল ইসলাম মুক্তাকে
----এম এ মন্নান
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধা ভক্তি
জানাই আপনার প্রতি,
আপনার দেয়া 'কবি' উপাধি
কোথায় আমি রাখি?
দিয়েছেন ছবি বাবুই পাখির
নিপুণ বুনা বাসা,
তত জ্ঞান নেই যে আমার
বুনতে নিজের ভাষা।
সাহস করে কলম ধরে
লিখতে দু'লাইন আপনার তরে,
বুকটা করে দুরু দুরু
কিভাবে যে করি শুরু?
আবুধাবী, ইউ এ ই
৩/২/২০১৫
©somewhere in net ltd.