নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মাদ অাবদুল মন্নান

মোহাম্মাদ অাবদুল মন্নান › বিস্তারিত পোস্টঃ

গ্যাড়াকলে

১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩১

গ্যাড়াকলে
---------এম, এ, মন্নান

আওয়ামীদের প্রশংসা করলে বিএনপিরা দেয় গালি,
বিএনপির সমালোচনায় আওয়ামীরা দেয় তালি।
গালি আর তালির মধ্যে আছি আমরা বাঙালী জাতি।

ইসলামের শাসনের কথা বললে খুশী হয় জামাত- হেফাজতী,
নবী- রাসুল,পীর-অলির কথা বললে হয়ে যায় বেদাতী।
জামাত, হেফাজতী আর বেদাতীর মধ্যে আছি আমরা মুসলিম জাতি।

মুক্তিযুদ্ধের চেতনার কথা বললে হয়ে যায় দালাল ভারতী,
ভারতের আগ্রাসনের প্রতিবাদে হয়ে যায় রাজাকার পাকিস্তানী।
ভারতী আর পাকির গ্যাড়া কলে আমরা সারা জাতি।

নামাজে মোনাজাত, মিলাদ, কবর জেয়ারতের কথা বললে হই খাঁটি সুন্নী,
বাদশার কবর জেয়ারত, ইজতেমায় লম্বা মোনাজাতের কথা বললে হই ওহাবী।
সুন্নী আর ওহাবীদের গ্যাড়াকলে আজকের দেশ জাতি।

আবুধাবী
৩১.০১.২০১৫

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.