নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মাদ অাবদুল মন্নান

মোহাম্মাদ অাবদুল মন্নান › বিস্তারিত পোস্টঃ

দাদা ভক্তি

০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪

দাদা ভক্তি
এম, এ, মন্নান

দাদা বললে গোঁফ রাখবে
দাদা বললে দাড়ি!
দাদা বললে লুঙ্গি ছেড়ে
পরবে কখনও শাড়ি।

দাদার হুকুম অফিস কর
পরে সাদা ধুতি,
জামা খানা হতে হবে
খাটিঁ তাঁতের সূতি।

হার অফিসে এমন যদি
এক এক দাদা হত,
দিনকে রাত, রাতকে দিন
বলে চালিয়ে দেয়া যেত।

দাদায় ভক্তি দাদায় মুক্তি
দাদায় কর পূজা,
কামের চেয়ে আকাম করা
তখন হবে সোজা।

আবুধাবী, ইউ এ ই।
পুন:২/১১/২০১৫

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.