নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব১৩০১৯৪

মানব১৩০১৯৪ › বিস্তারিত পোস্টঃ

ঝাপসা চোখে

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৮

আমি রাতের মানুষ,দিনের না।

গত রাতে মাতাল হয়েছি চাঁদের সাথে।

চেনা শহরের অলি-গলি গুলোকে দেখার বাসনা

কাছে টেনে নিল।

হঠাৎ লালনের সাথে দেখা।

দুটো গান শুনালেন।

মুনীর চৌধুরী আমায় কথা দিয়েছে নূর হোসেনকে নিয়ে

একটা নাটক লিখবে।

জহির রায়হান বলেছে মিরপুর ১০ নম্বরের কোন এক পাঁচতলা

বাড়ির উপর থেকে চিৎকার করে বলবে,"আমাকে চিনতে পেরেছো?

আমি জহির রায়হান"।

হুমায়ুন আজাদ স্যার ভালো নেই।

আজকাল ওনার চোখে ঘুম আসেনা,বাহিরের ধর্মাশ্রয়ী কুকুরের

ঘেউ ঘেউ শব্দে।

রাতের বাতাসের গন্ধে কবি গুরুর দেখা মেলে।

সুকান্ত প্রস্তুত হচ্ছে ফিরে আসবার।

এবার যক্ষ্যা নয় ক্যানসারেও তার মৃত্যু হবেনা।

অনেকে বলে চে মারা গেছে,অথচ প্রতিরাতে চে

আমার সাথে বসে সিগারেট টানে।

জীবনানন্দ নাকি শহরে আসবেনা।

ছাতার মত গড়ে উঠা অট্রালিকা তার কাছে

বড় বিষাদ লাগে।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.