| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিনোদিনী-
ওসব নিয়ে ভেবোনা...
ভেবোনা তোমার আর আমার মাঝে বিরাজমান অদৃশ্য ধর্মের দেয়াল।
দাদাঠাকুর যে বলেছে,ভালবাসার মতাদর্শতা থাকতে নেই।
ভালবাসতে হয় মন দিয়ে।
ভালবাসতে হয় অনুভূতির পেন্সিল দিয়ে।
আমি চাই,
প্রতিবার জল পান করতে গিয়ে দু-চার ফোঁটা জলে চুপিসারে তোমা
ওড়না ভিজে উঠুক।স্বভাবসুলব লজ্জার ভঙ্গিমায় কেঁপে উঠুক তোমার শরীর।
আর আমি তোমার নকশী করা রুমাল দিয়ে মুছে দিই ঐ জল।
বিকেলের রুপালী আভায় হেঁটে যাই বিস্তীর্ন সবুজে।
খোপাঁর বাধঁন খুলে বুক পকেটে ভরিয়ে নিই ঝরো ঝরো মুক্তা।
রিক্সায় কাধেঁ মাথা রেখে সুবোধ বালকের মতো বলে যাই বিগত প্রেমিকার কথা।
মাঝরাতে এসে ঠাঁই নিই তোমার বুকে।
হাত-পা ছাড়িয়ে দু-চারবার দুষ্ট বালকের উপাধি পাই।
ভোরের মিষ্টি আলোয় চুমু খাই তোমার শুকনো ঠোঁটে।
©somewhere in net ltd.