নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব১৩০১৯৪

মানব১৩০১৯৪ › বিস্তারিত পোস্টঃ

সময় প্রবাহ

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৫

সময়ের ট্রেন ধরতে গিয়ে খসে পড়ে কিছু বর্তমান সময়।

একটি চড়ুই পাখি ও তার কুড়েঁঘর নিয়ে গল্প লেখার মধ্যবর্তী

সময়ে কতগুলো লাশ পড়ে গেল-তার হিসাব নেই।

কতগুলো ধর্ষন নির্বাকার নিথর করে দিল-তার

হিসাব নেই।



নিজের ভিতরে থাকতে গিয়ে ডুবে গেছি অন্যের কল্পনায়।

মাকড়াসার জালেরমত তিল তিল করে গড়ে তোলা সপ্নগুলো

নিমেষেই আছঁড়ে পড়ছে সময়ের উপর।

ঘুরেফিরে সে আগের জায়গায় আছি।



গতানুগতিক জীবনের ধারে-কাছে পৌছাঁর অভিপ্রায় অনেক

আগেই মিশে গেছে সিগারেটের ধোঁয়ায়।

মদে মাতাল-গাঁজায় ভ্যালকা হওয়ার সময় থেমে নেই।



অনাহূত ভবিষ্যত নিয়ে কালক্ষেপন অভ্যাস মাত্র।

প্রতিটি দিনই শুরু হয় রাতকে ঘিরে।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.