নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব১৩০১৯৪

মানব১৩০১৯৪ › বিস্তারিত পোস্টঃ

ফিরে যাও

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

নবনীতা,নবনীতা-

তুমি ফিরে যাও।

মুছে যাও স্বপ্ন থেকে।

আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও।

ঘুমহীন রাত কাটাতে আর ভাল লাগে না।



নবনীতা,নবনীতা-

তুমি ভুলে যাও...

ভুলে যাও-রোদেলা বিকেল,ঘাসফড়িং,রাতের তারাদের।

ফেলে দাও ওসব গদ্য-পদ্য-জরাজীর্ন প্রেম পত্ত্র।



নবনীতা,নবনীতা-

সরিয়ে নাও...

সরিয়ে নাও তোমার খোলা চুল।

ভান-ভনীতার দিব্যি রইল।

আমি নির্বাসিত হবো প্রেম থেকে।

উপড়ে ফেলবো কামনার ঠোঁট।

শরীরের প্রতিটি পশমে বাসা বাধঁবে বিষন্নতা।



নবনীতা,নবনীতা-

আর কখনো সামনে এসোনা।

বলছি আসবেনা-কি দরকার?

সতর্ক করে দিচ্ছি কিন্তু।

ফের যদি আসো সিগারেটের আগুনে পুড়ে ছাঁই হয়ে যাবে।

আসবে কি?

ভয়?



নবনীতা,ফিরে যাও...

ফিরে যাও ঐ নষ্টনীড়ে।

বিয়ে দলিলে অর্জন করা তোমার সামাজিক খদ্দেরে`র কাছে।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.