নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব১৩০১৯৪

মানব১৩০১৯৪ › বিস্তারিত পোস্টঃ

মাদকাসক্ত প্রেম

২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫২

প্রিয় তিথি,

আজ কয়দিন বুকের পাজ়ঁরে একটা ব্যথা শিন শিন করে।

ব্যথাটা আগেও ছিল,

পুরোনো ব্যথা হয়ে যায় ক্ষত।

আমি কবি কিংবা কবিতার কলি নই।তবুও...

নিয়মিত নির্ঘুম রাত কাটাই।

রাত তিনটায় রেললাইনে হয়তো গাজাঁর কোলে ঘুমোতে যাই।

অজানা-অচেনা রাস্তা,মানুষ, রিক্সায় সদ্য প্রেমের আকুতি,পেছনের টান,বিধ্বস্ত কোলাহল...

হাসি খুসি বিষন্ন মন,সৌখিন মদের পাত্রের নিয়মিত সহবাস জীবনের আশ্রয়স্থল বনে যায়

দিব্যি।



একদিন একরাত স্বপ্ন দেখেছিলাম,তুমি থাকবে ঐ জায়গায়।

সিগরাটের প্যকেটের ভিতরে লুকিয়ে রাখবো তোমায়।

কেউ দেখবেনা,কেউ না......

শুধু আমি দেখবো ঐ হাত,যে হাত দিয়ে তুমি কাছে ডেকেছিলে।

ঐ ঠোটঁ যা শুকিয়ে গেছে দশকের পর দশক।

ঐ চোখ যা দেখতে গিয়ে বারবার নিজের চোখ সরিয়ে নিয়েছি

যদি অন্ধঁ হয়ে যাই,আর যদি দেখতে না পাই।

ঐ চুল যার ঘ্রান পৃথিবীর শ্রেষ্ঠ মাদক,যে মাদক দু চোখ

ভিজ়িয়ে দেয়।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.