| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তবু কেন এই দীর্ঘ ব্যর্থ দিনের শেষে অবাক জ্যোস্নায় কামনার সাধ জাগে!
গাজাঁর সাথে তৃপ্ত বেওয়ারিশ মনের রেশ;জোনাকীর আলাপন;সীমানা প্রাচীরে
বর্বর ধর্মের করাঘাত;রক্তের দাগ;আলোর মঞ্চ থেকে হারিয়ে যাওয়া চোখ।
তবে শেষ নয়!
তবে শেষ নয়!
যে কখনো আসেনি,যার অতীত,বর্তমান,ভবিষ্যত বলে কিছু নেই...
কিছু নেই,কিছু নেই।
তার জন্ম হয়নি,মৃত্যু আর কোথ থেকে।
বিধাতা কিংবা বদ্ধ কারাগার!
তবে শেষ নয়!
তবে শেষ নয়!
প্রেমিকের চুমুতে আত্বস্থ হওয়া তরুনীর চোখের মায়া জল;প্রকাশিত
যৌনবেদনা;পতিতার কোলে ঘুমিয়ে থাকা হারানো এক মধ্যরাত।
তবে শেষ নয়!
তবে শেষ নয়!
সেই কবে থেকে মুক্তির মন্দিরে আলো জ্বালিয়ে ঠাঁয় দাড়িঁয়ে আছে স্বাধীনতা...
স্বাধীনতা,স্বাধীনতা।
হে তারুন্য,
মুক্ত করো আলোর দ্বীপ্তিময় শিখা।
পুড়িয়ে ফেল দাসত্বের বন্দন।
অহিংসার জাল বুনে ভেঙ্গে দাও পুঁজিবাদীদের আস্তানা।
©somewhere in net ltd.