| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভুলে থাকা এ রজনী-
ওগো সুধাও কি আমায়।
আমি ছিন্ন-ভিন্ন হয়ে মিশে আছি এ পথে ঘাটে।
একবার পাশে এসে বোসে দেখ,দেখবে কতো দূরে বাস করি।
একবার ছুয়েঁ দেখ তোমার কোমল হাতে,নরকের আগুনের মতো
দাউ দাউ করে জ্বলে উঠবে সমস্ত অভিমান।
একবার তোমার বুকে ঘুমোতে দাও,আর কখনো বিছানায়
নিজেকে সমর্পন করবোনা।
একবার তোমার ভেজা চুলের ঘ্রান নিতে দাও,আর কখনো কোন
ফুলের ঘ্রান নিবো না।
একবার জড়িয়ে ধরো,দেখবে হিমালয়ের বরফ গলার মত জল
হয়ে গেছি।
একবার ঠোঁটে ঠোঁটে রাখো প্রতিটি নিশ্বাসে তোমায় চুমুতে ভরিয়ে তুলবো।
তোমার একটি সকাল আমায় দাও...
তোমার একটি বিকেল আমায় দাও...
তোমার একটি রাত আমায় দাও...
শুধু একবার স্বপ্ন দেখাও,লক্ষ কোটি স্বপ্ন তোমায় বুনে দেবো।
একবার...
শুধু একবার...।
©somewhere in net ltd.