নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব১৩০১৯৪

মানব১৩০১৯৪ › বিস্তারিত পোস্টঃ

অন্যদের মতো করে

২৪ শে মে, ২০১৪ রাত ১১:৪৪

অন্যদের মতো করে অন্যদের ভিতরে তোমার হৃদস্পর্ন্দনের শুভ্রতায় নবীন হতে

চেয়েছি বারবার।অন্য চোখের ভিতরে তোমার চোখ,অন্য কোন হাত স্পর্শ করে

তোমার উষ্ণতা,অন্য ঠোঁট থেকে ঝরে পড়া মুক্তা অবিরত তোমার প্রেমচূত উপোষ

করা ঠোঁটে বন্ধনহীন ছন্দ মেলে ধরে।নিমজ্জিত স্মৃতি পূর্বাভাস ছাড়া হঠাৎ জড়িয়ে

ধরে-যেমনটা পরিচিত কেউ পিছন থেকে এসে নিজ হাত দিয়ে চোখ বন্ধ করে

জিঙ্গেস করে,"কে আমি?।"কবেকার সহজাত ভাল লাগা কৈশরের পূর্নমিলন ঘটায়

তোমার ছায়ায়।



বিচলিত মনের আবেগপ্রবনতার নি্রুৎসাহিত পিছুটান নতুন সময়ে এসে উত্তেজনা বাড়ায়-

রক্তহীন কঙ্কাল স্বপ্নগুলোকে রক্ত দিতে চায়-তবে

ওরা নেয়না করুনা-

মৃতদের মতো

ওদের জীবন

-ওরা মানিয়ে নিয়েছে যত বিচ্ছিন্নতা।



সারা রাত ধরে রক্ত বমি করে একটুও ক্লান্ত হয়না শরীর,ভোরের আগেই হাতে তুলে

নেয় সিগারেট-ভিতরে সবুজ-জাদুকরী সবুজ।



২৬.০৪.২০১৪

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.