নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব১৩০১৯৪

মানব১৩০১৯৪ › বিস্তারিত পোস্টঃ

অবচেতন ভুল

২৪ শে মে, ২০১৪ রাত ১১:৪৮

তোমাকে দেখার আগে বুঝতে পারিনা ভুল করে দেখি,

শুনার আগে বুঝতে পারিনা ভুল করে শুনি,

বলার আগে বুঝতে পারিনা ভুল করে বলি,

লিখার আগে বুঝতে পারিনা ভুল করে লিখি,

জানার আগে বুঝতে পারিনা ভুল করে জানি।

এতো ভুল কেন করি?

তুমি তো কখনো তোমার আরেক পরিচয় ভুলের সাথে পরিচয় করিয়ে দাওনি?



দেখেছি,কড়া রোদে কিশোরীর মুখে ফুটা গল্পে নিমগ্ন আপাদমস্তক শ্রোতা তুমি চিরায়ত

বিশ্ময় ভরা দুই চোখ নিয়ে কিংবা গোধূলীর আকাশে রাঙ্গা ঠোঁট জোড়া তুলে রেখেছো

সমস্ত যৌবন রেখা একেঁ-

বাড়ির ছাদে ফুলের টব নিয়ে ব্যস্ত বালিকার মুখের উপর হেলে পড়া

আট-দশটা খোলাচুলে কিংবা পাবলিক বাসে নারীর আসনে বসা হলুদ ওড়নাধারী।

রাত দশটার পর প্রেমিকের বাহুতে ক্যাফে কিংবা প্যারেড মাঠের বাম কর্নারের

চায়ের দোকানে;অথচ তুমি কোথাও ছিলেনা।



এই,তুমি বলতে তো কেউ কোনদিন ছিল না!



১১.০৫.২০১৪

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৪ রাত ১১:৫৮

আকাশ মামুন বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.