| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুংখিত,তোমার বরাবরে আবেদন না জানিয়ে,
তোমার স্বাক্ষর করা সত্যায়িত অনুমতি পত্র সংগ্রহ না করে, নিজস্ব ক্যানভাসে
তোমার মূর্তি গড়ার জন্য আন্তরিকভাবে দুংখিত।জানতাম,তোমার স্বীকৃতি মিলবেনা,
তাতে বন্ধ হয়নি মূর্তি গড়ার কাজ,ভেঙ্গে পড়েনি কোন মূর্তি,
ক্লান্ত হয়নি বেওয়ারিশ প্রেমিক,
বাধাঁ হতে পারেনি হরতাল,অবরোধ,দাঙ্গা,নষ্ট পুজিঁবাদ,হাল
ছেড়ে দেয়নি বিষন্ন বিকেল,সন্ধ্যার নিবার্ক দৃষ্টি,মধ্য রাত কিংবা অভিনয়
ভুলে থাকা।যে রাস্তায় তুমি কখনো আসোনি,
অভ্যর্থনা গ্রহন করোনি,
হাত ধরোনি প্রবল অবিশ্বাস নিয়ে-
ঘুমাতে দাওনি রক্ত চোখ-সেখানে
আলো জ্বলেনি,আলো জ্বালায়নি,
মশাল তুলে দেওয়া হয়নি অন্য কোন ষোড়শীর হাতে,
দুই পাশে ব্যারিকেড দিয়ে পরিত্যক্ত ঘোষনা করা হল রাস্তাটি,
নিষিদ্ধ করা হল অন্যদের হাটাঁ চলা-ভিতরে
শুধু মূর্তি গড়ার কাজে ব্যস্ত নির্ঘুম পাহারাদার।
তুমি হয়তো তখন সুইঁ সুতা নিয়ে সেলাই করো অন্য কোন স্বপ্নের নীলিমা,
ধ্রুব তারাদের হাসি।
০৭.০৫.২০১৪.
©somewhere in net ltd.