| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিচ্ছিন্ন সময়গুলোর ভিতরে বাহিরে খোঁজ নিয়ে দেখা
গেছে ওরা তোমাকে ভালবেসেছে,
নিরালা,
অনাবৃত বুক জুয়ে তোমার ছবি মেখে নিয়েছে দূরের আকাশ;
রং খেলা গোধূলীর মায়াভারী নগরীর রেললাইন;সমব্যাথী ব্যকুলতা
তন্দ্রাহীন চোখে প্রিয় মুখখানি অধরা গেঁথে থাকা হৃদয়
মানচিত্র;নগ্ন পায়ের ছাপ থেকে ঘাসফড়িংদের মুছে নিয়ে
যাওয়া বিদায় সকালের অর্থহীন অভিমান।
এ শুধু নির্জন কন্ঠ তুমি,
নিরালা,
এ শুধু জীবন থেকে জীবনের স্পর্শ সংগীত ব্যঞ্জন তুমি,
নিরালা,
এ শুধু পল্লবহীন রোদেলা ছায়ার মধ্যমনি ছায়া তুমি,
নিরালা,
এ শুধু ভালবাসাহীন বেওয়ারিশ প্রতীকের প্রিয়
পোশাকের আচ্ছাদান স্থীর হাটুঁ নিয়ে বসে দেখা
প্রেম তুমি,
নিরালা।
অভিনয় তবু কষ্টের রাত নিয়ে গুলি করে দেখা
ব্যক্তিগত ম্যাগাজীন,কাগজের অবলোকনে মিথ্যা
ভাষাদের সাথে মিশে যাওয়া শব্দহীন যুদ্ধের মাঝে
ঠোটেঁ ঠোটঁ রাখা প্রেম তুমি,
নিরালা।
এ শুধু প্রেম নয় বন্ধুত্ব আবছায়া প্রিয় কলমের
অগনিত ধ্বনি তুমি,
নিরালা।
এ শুধু ভয় নয় বিশ্বস্ত মঠ আকাঁ যৌবন ছেলেখেলা
প্রিয় প্রথম শুদ্ধ ভালবাসা তুমি,
নিরালা।
৩১.০৫.২০১৪
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৪ বিকাল ৫:৫৮
রাহাগীর মনসুর বলেছেন: অভিনয় তবু কষ্টের রাত নিয়ে গুলি করে দেখা
ব্যক্তিগত ম্যাগাজীন,কাগজের অবলোকনে মিথ্যা
ভাষাদের সাথে মিশে যাওয়া শব্দহীন যুদ্ধের মাঝে
ঠোটেঁ ঠোটঁ রাখা প্রেম তুমি,
নিরালা।