| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মায়াস্পর্শ
মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।
-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি বা থাকে না পাওয়ার?
-তুমি কি বেহায়া?
-খুব।
তোমার উদোম শরীর আমাকে উন্মাদ করে দেয়,
হায়ার কোনো ধার ধরে না,
আমি বেহায়া।
-ভালোবাসো ?
-বৃথা প্রশ্ন।
বেহায়া মন ঘুরে ফিরে একই নদীতে জল ছিটায়,
ঠোঁটে ঠোঁট, বুকে বুক, হাতে হাত,
সারারাত,
জোছনার চাদরে ঢেকে লেপ্টে থাকা অনুভূতিগুলো ফিসফিসিয়ে বলেনি ?
ভালোবাসি।
২৪ শে জুন, ২০২৬ সকাল ১১:৩৬
মায়াস্পর্শ বলেছেন: কৃতজ্ঞতা, লিটন দা।
২|
২৪ শে জুন, ২০২৬ সকাল ১০:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাবারে বাবা এসব কী মায়া হাহাহাহ
প্রেমে পড়ছেন নাকি।
সুন্দর হয়েছে
২৪ শে জুন, ২০২৬ সকাল ১১:৩৫
মায়াস্পর্শ বলেছেন: প্রেমের কবিতা তো একটু এরকম এ লেখা দরকার
![]()
ধন্যবাদ। ভালো থাকবেন।
৩|
২৪ শে জুন, ২০২৬ সকাল ১০:৪৬
মাহদী হাসান শিহাব বলেছেন: সুন্দর কবিতা।
২৪ শে জুন, ২০২৬ সকাল ১১:৪০
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়। ভালো থাকবেন সবসময়।
৪|
২৫ শে জুন, ২০২৬ রাত ১২:০০
সামিয়া বলেছেন: সেই রোমান্টিক হয়েছে
২৫ শে জুন, ২০২৬ রাত ১:৫৭
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ![]()
৫|
২৫ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২
রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।
২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:২৫
মায়াস্পর্শ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
৬|
২৮ শে জুন, ২০২৬ রাত ১১:৫৬
মিরোরডডল বলেছেন:
একটু আগের মন্তব্যে যা বললাম, যার কাজ যেটা।
চমৎকার একটা প্রেমের কবিতা।
ভালো লিখেছে মার্শ।
তবে একটা কথা না বললেই না। এই কবিতা যদি কবি স্প্যাঙ্কড লিখতো, উদোম শরীর, ঠোঁটে ঠোঁট, বুকে বুক, তাহলে কিছু সুশীল ব্লগার মাঠে নেমে যেতো। মডুর কাছে কবির ব্যান চেয়ে কমপ্লেইন করতো, কবিকে চটি লেখক বলে টিজ করতো। অথচ আমাদের ধুলোও কিন্তু একসময় এমন কবিতা লিখেছে যেখানে আদরের এগ্রেসিভ এক্সপ্রেশন আছে। সেই কবিতার নাম ভুলে গেছি তাই খুঁজে পাইনি। খুব সুন্দর ছিলো সেই কবিতাটা। প্রেমের কবিতায় প্রয়োজনে স্পর্শের কথা আদরের কথা আসতেই পারে। কিন্তু সেইসব সুশীল ব্লগারদের মন্তব্যে মনে হয় তাদের জীবনের প্রেম অশরীরী, স্পর্শহীন।
এনিওয়ে, এই মুভিটা দেখবে ইফ পসিবল। বিলিভার, নন-বিলিভার কনসেপ্ট কনফ্লিক্ট নিয়ে।
psychological horror thriller, entertaining!!
বেশি রাতে দেখবে, ভয় না পেলে মজা নেই কিন্তু।
২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:২৫
মায়াস্পর্শ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আসলে কিছু মানুষ আছে যাদের কাজই অন্যের পেছনে লেগে থাকা। এটা স্বাভাবিক। শুধু ব্লগেই নয় , সবখানেই। বাস্তব জীবনে এরা মারাত্মকভাবে অনিশ্চয়তার মাঝে থাকে। না আছে নিজের কোনো গুন্ বা ক্ষমতা। এমনকি শুশীলতাপনা করারও নূন্যতম জ্ঞান।
এর আগে মুভিটা দেখতে পাইনি। এটা ডাউনলোড করবো যেকোনোভাবে।
এর মাঝে স্পার্টাকাস সিরিজ টা শেষ করলাম।
৭|
২৯ শে জুন, ২০২৬ রাত ১:৫৪
আলামিন১০৪ বলেছেন: সারা রাত? বলেন কী? ধন্বন্তরীর সন্ধান আমাকেও দিন মশাই!!!
এই কবিতা প্রাপ্ত বয়স্কদের জন্য -
২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:১৬
মায়াস্পর্শ বলেছেন: সারা রাত? বলেন কী?
শারীরিক সুখের জন্য ১০ মিনিটই যথেষ্ট।
প্রিয়জনকে/পার্টনারকে ভালোবাসুন,এতে যদি সারারাত, সারাজীবন লাগে সমস্যা নেই।
ভালোবাসা না থাকলে সারারাতেও সফল হতে পারবেন না ।
ধন্বন্তরীর সন্ধান আমাকেও দিন মশাই!!!
আগে নিজের মাঝে নিজেকে সন্ধান করুন।মনে হচ্ছে আপনি ডিপ্রেসড। ডিপ্রেশন কিন্তু যৌন জীবনে অনেক প্রভাব ফেলে।
এই কবিতা প্রাপ্ত বয়স্কদের জন্য -
জি এটা প্রাপ্তবয়স্কদের কবিতা। ব্লগে সবাই প্রাপ্ত বয়স্ক।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০২৬ সকাল ৯:৪১
আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ সুন্দর