নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

ক্লান্ত

২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০২

আমি ক্লান্ত, বেশ।
মাথা এলিয়ে বিশ্রাম নেবো তোমার কোলে।
তুমি কোথায়,
শেষ কবে এসেছিলে ?

বৃষ্টি এক পশলা ,শুধু মনে পরে সেদিন মেঘ ছিল,
কালো রাত্রির গর্জন।
অর্জুন গাছের ডালে আশ্রয় নেওয়া পাখি দুটো
আর বারান্দায় আমরা দুজন।

ফিসফিসিয়ে কানের কাছে বললে,
ঘুমাও,
আমি গভীর ঘুম।

ঝুম বৃষ্টির ছন্দে আমার জেগে ওঠা সহসা,
একটা শহরে তোমাকে খুঁজে বেড়ানো,
খুব কাছে তোমার গন্ধ,
আমি ক্লান্ত,বেশ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.