নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

মায়াস্পর্শ

মনের বিপরীতে পার করে এসেছি সহস্রকাল, হঠাৎ এক উদ্ভ্রান্ত অবয়বে বেঁচে থাকি এপার ওপার।

মায়াস্পর্শ › বিস্তারিত পোস্টঃ

ভাল্লাগে না ....

২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৯



কেমন যেন সবকিছু থেকেই প্রাণ হারিয়ে গেছে। চেনা চারপাশে সবই আছে, শুধু প্রাণ নেই। মানুষের সৃষ্টিশীলতা যেন দিন দিন পরনির্ভরশীল হয়ে যাচ্ছে। অনেকেই চেষ্টা করছেন নিজস্বতা ধরে রাখতে, কিন্তু প্রযুক্তি যেন লাল-নীল মোড়কে সেই নিজস্বতাকেই সাজিয়ে দিচ্ছে এক অন্য রকম মোহে। আগে অনেকের লেখা পড়তাম। সেখানে একটা ভালো লাগা কাজ করত। এখন মনে হয়, গুটিকয়েক মানুষই সত্যিকার অর্থে আগের মতো লেখেন। বাকিরা আছেন, যারা নিজে লিখে সেটা মেশিনে দিয়ে দেন যাচাই করার জন্য, কিংবা লেখার মান যাচাই করার জন্য। এ পর্যন্ত ঠিক আছে। কিন্তু অনেকেই একটা টপিক দিয়ে বলছেন, লিখে দাও। লেখাও হয়ে যাচ্ছে, তবে তা একটা রোবোটিক ধাঁচের। মনে হচ্ছে, এই লেখায় প্রাণ নেই, ব্যক্তিসত্তার কিছুই নেই।
গতকাল একটা গান প্লে করে রেখে শুয়ে পড়লাম। নিয়ম অনুযায়ী পরের ট্র্যাক আসার কথা। কিন্তু পরিচিত একটা গানে রোবোটিক ভোকাল শুনে থমকে গেলাম। কোনোভাবেই আসল গানের চেয়ে কম নয়। মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট আপডেট, সাউন্ড কোয়ালিটি আপডেট, কিন্তু গানটা শুনে শান্তি পেলাম না। একটার পর একটা মেশিনে তৈরি গান আসতে লাগল। ইচ্ছে না থাকা সত্ত্বেও কয়েকটা শুনলাম। এতটাই খারাপ লাগল যে মনে হলো, এসব প্রাণহীন, সত্তাহীন সৃষ্টি দিয়ে আমাদের চারপাশ ছেয়ে গেছে। হয়তো চাইলেও আর এসব থেকে বের হওয়ার উপায় পাব না।
ভাল্লাগে না...... ভাল্লাগে না......।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১২

কথামৃত বলেছেন: আপনার শেষের লাইনটা ভাল্লাগে না...... ভাল্লাগে না......। এটা শুধু একটা হতাশা নয়, এটা একটা প্রতিবাদ। নিজস্বতা হারানোর প্রতিবাদ। এবং এই প্রতিবাদটুকু থেকেই হয়তো নতুন করে কিছু সৃষ্টি হবে। ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.