| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ মাইদুল সরকার
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

এই পৃথিবীতে তুমি কোথায় আছ প্রজাপতির মত ?
হৃদয়ে কি দু:খ জাগে উত্তাল ঢেউয়ের মত কত
দেখ মধু মঞ্জুরী লতায় ফুল ফুটেছে তোমার আশায়
তুমি কি ছুঁয়ে দিবেনা তারে তব ভালোবাসায়।
এই পৃথিবীতে তুমি কোথায় আছ ফড়িং এর মত ?
হৃদয়ের না বলা কথা বল মন চায় আরও যত
বুক ফেটে যায় তোমারে পাবার পিপাসায়
তোমারে ভরে তুলেতে চাই আমার ভালোবাসায়।
এই পৃথিবীতে তুমি কোথায় আছ নীল ঢেউ এর মত ?
সাগর তোমার ভালোবাসা নদী আমি চলছি অবিরত
তোমার মোহনাতে ফুটবে এবার রক্ত জবা ফুল
আমি ক্লান্তি পথিক চাইগো এবার একটুখানি কূল।
এই পৃথিবীতে তুমি কোথায় আছ কোকিলের মত ?
মন ভুলাতে গাও কি গান সবুজ বসন্তে শত শত
অবেলাতে ঝড়ে গেলে অতি সাধের প্রেমের ফুল
জনম ভরে কাঁদে মানুষ করে একটুখানি ভুল।
ছবি-নিজের তোলা।
০৯ ই এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
২|
০৮ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।
ভালো থাকুন।
০৯ ই এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ আপনিও ভালো থাকুন।
৩|
১০ ই এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৪
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
১৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ জনাব।
৪|
১৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪০
খায়রুল আহসান বলেছেন: "তোমার মোহনাতে ফুটবে এবার রক্তজবা ফুল" -বেশ!
কবিতা ভালো লেগেছে। +
১৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ। বাংলা নববর্ষের শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:২৮
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অনুভূতির ছোঁয়া কবি দা