| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ মাইদুল সরকার
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।
ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।
তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না। তাকে অপেক্ষা করতে শিখালাম, ধৈর্য ধরতে শিখালাম।
দুদিন পর সে বললো আমার আগে আমার বন্ধু সাফা সাইকেল কিনে ফেলেছে...............তাই তার মন খারাপ। স্কুল পাঁচ দিনের বন্ধ। তাই ০১লা বৈশাকের আগের দিন তার জমানো টাকার সাথে আরও টাকা ভরে সাইকেল কিনে দিলাম। এই বন্ধে সাইকেল চালানোটা শিখে যাক। সে মহা খুশি। আমরাও আনন্দিত।
ছোট ভাইকে পেছনে বসিয়ে সে যেন উড়ে চলছে। এই আনন্দ থাকুক সারা জীবন।
সকল বাচ্চার শৈশব কৌশর আনন্দের হোক, সুখের হোক।

২৩ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
২|
২৩ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৩৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাচ্চাদের নির্মল আনন্দ সবাইকে মোহিত করে
নিষ্পাপ বাচ্চাদের দিকে তাকায়ে ভাবি
আমাদের দেশও এমন নিষ্পাপ হতে পারত,
যদি আমরা সবাই বে-ঈমান না হতাম ।
২৩ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:১৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর ও সত্য বলেছেন। ধন্যবাদ।
কিন্তু আমরা দেশকে অস্থির করে তুলেছি।
৩|
২৩ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৩৭
শায়মা বলেছেন: আমার নিজের ছোটবেলা মনে পড়ে গেলো!!!
অনেক অনেক ভালোবাসা!!!!!
২৩ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহা! ছেলেবেলার মধুর দিনগুলো................
ধন্যবাদ আপু, ভালো থাকুন সবসময়।
৪|
২৩ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫৩
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: বাহ অনেক সুন্দর, আমার অনেকদিন ধরেই সাইকেল চালাতে ইচ্ছা করছে।
২৩ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:১৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তাহলে শুরু করুন। ধন্যবাদ।
৫|
২৩ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮
মনিরা সুলতানা বলেছেন: বাহ !
০৬ ই মে, ২০২৬ দুপুর ১২:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
৬|
২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৩৯
নজসু বলেছেন:
টাকা দিয়ে এই আনন্দ কেনা যায়না!
বাচ্চাদের জন্য অনেক দোয়া ও আদর রইলো ভাই।
০৬ ই মে, ২০২৬ দুপুর ১২:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ ভাই। আপনিও ভালো থাকুন।
৭|
২৪ শে এপ্রিল, ২০২৬ সকাল ৯:১৪
হুমায়রা হারুন বলেছেন: অনলাইনে বাচ্চাদের ছবি সরাসরি না দিয়ে প্রতিকী ছবি দিয়েন। সবগুলো ছবিতে বাচ্চারা সরাসরি প্রতীয়মান হচ্ছে না। শুধু ৩ নং টা ছাড়া।
নেগেটিভ এন্টিটিদের প্রভাব সাধারণত ইলেকট্রনিকালি বিস্তার করে এবং সহজে বিস্তার করে। সেজন্য বললাম।
আশাকরি বিরক্ত হবেন না।
০৬ ই মে, ২০২৬ দুপুর ১২:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর পয়েন্ট উল্লেখ করেছেন। এখন থেকে সতর্ক থাকবো। ধন্যবাদ।
৮|
২৪ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:১০
রাজীব নুর বলেছেন: গ্রেট।
০৬ ই মে, ২০২৬ দুপুর ১২:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:২১
সামরিন হক বলেছেন: এই আনন্দ দেখে আমারও আনন্দ হলো।
অভিনন্দন ।