নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

তুমি নারী তুমিই রহস্য

১২ ই মে, ২০২৬ সকাল ১০:২৪




তোমার হৃদয়ের পদ্মপুকুরে ঢেউ হতে চাই
সেথায় ঢেউয়ের ঘূর্ণিতে কি রহস্য লুকিয়ে থাকে জানতে চাই
জলের অতল তলে কি খেলা খেলে বুদবুদ
আমি যেন তার হিসাব পাই।

তোমার পড়নের শাড়ির রঙিন আঁচল হতে চাই
হাওয়ায় হাওয়ায় কি রহস্যের কথা বলাবলি হয় জানতে চাই
রং আর নকশায় মিলে মিশে একাকার
আমিও যেন একটু আরাম দোল পাই।

তোমার চোখের ভিতর দৃষ্টি হতে চাই
বাকা চাহনিতে কি রহস্য লুকিয়ে রাখ অনুক্ষণ জানতে চাই
তারপর সেই দৃষ্টির তীরে বৃষ্টির মত
লক্ষ্য ভেদ করে আমি যেন তোমায় অনুভবে পাই।

তোমার বুকে ভিতর বসত বাড়ি হতে চাই
সেই বাড়িতে বাস করে কয়জ’না জানতে যে চাই
বুকের বসত নিলাম করে সারা জনম
তোমায় যেন আমি আপন করে পাই।


মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:০০

বাকপ্রবাস বলেছেন: ধরা দাও পাখী ধরা দাও, তোমায় নিয়ে সরকার ভাই ঐক্যমতে সরকার গঠন করতে চায়

১৩ ই মে, ২০২৬ দুপুর ১২:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হা হা হা...........। ধন্যবাদ ভাইজান।

২| ১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:০১

রাজীব নুর বলেছেন: নারীদের মহৎ করে তুলেছে পুরুষেরা।

১৩ ই মে, ২০২৬ দুপুর ১২:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হতে পারে। ধন্যবাদ।

৩| ১৩ ই মে, ২০২৬ দুপুর ১:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ। দেরিতে প্রতিউত্তর দেয়ার জন্য দুঃখিত।

৪| ৩০ শে মে, ২০২৬ সকাল ১১:২৭

খায়রুল আহসান বলেছেন: কত কিছুই তো হতে চাইলেন! শেষ পর্য্ন্ত কয়টা হতে পারবেন, কে জানে!
তবে, কবিতার শেষ বাক্যের কথাটি যেন আপনার জন্য সত্য হয়ে ওঠে, সে কামনা রেখে গেলাম কবিতার এ মন্তব্যে।

২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক ধন্যবাদ। আশা করি ভালো আছেন। দেরিতে প্রতিউত্তর দেয়ার জন্য দুঃখিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.