নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহা! যদি স্বপ্নবিক্রেতা হতে পারতাম

স্বপ্নবিক্রেতা

আমি সরল চিন্তার একজন মানুষ। নিজেকে অনেক সৃষ্টিশীল ভাবি, কিন্তু কিছুই সৃষ্টি করা হয়ে উঠে না। এখন, কষ্ট নিয়ে পড়াশোনা করছি। নৌ-যন্ত্র কৌশলে। হতাশা কখনোই আসে না, কারণ জীবন নিয়ে তেমন ভাবা হয় না। যেভাবেই চলছে চলুক। সময় সব ঠিক করে দিবে।

স্বপ্নবিক্রেতা › বিস্তারিত পোস্টঃ

মুভি পাগল লোকদের জন্য এই লেখা

০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:৩০

আমি সিরিয়াসলি বাইরের দেশের মুভি দেখা শুরু করি ২০০৯ সালে যখন ভর্তি পরীক্ষা দিয়ে বুয়েটে ক্লাস করব এই প্রতীক্ষায় দিন গুনছিলাম। আমাদের দুর্ভাগ্য বলেন বা সৌভাগ্য বলেন, আমাদের প্রায় ছয় মাস বসে থাকতে হয়েছিল লেভেল ১ টার্ম ১ এর ক্লাস শুরু করার জন্য। সেই সময়টাতে মামার উৎসাহে সেই শুরু A beautiful mind দিয়ে। এরপর একে একে The pursuit of happyness, Batman begins, The Dark knight। আমি নিজেকে এখন ভাগ্যবান ভাবতেই পারি, এতো অসামান্য কিছু দিয়ে শুরু করার জন্য। এর আগে আমার হিন্দি ছিনেমা দেখার ও তত অভিজ্ঞতা ছিল না, কারণ বাসায় হিন্দি ছিনেমা বা চ্যানেল চালানো নিষিদ্ধ ছিল। এখনো আগের নিয়মই বহাল আছে। আর ইংলিশ মুভি দেখতাম কিন্তু বুঝতাম না, তাই সেভাবে দেখা হয়নি।





তিন-চার মাস ক্লাস করলাম, নিজের ল্যাপটপ কিনলাম। ফিল্ম-বাফ বলতে যা বুঝাই তাই হয়ে গেলাম। ঘুমানোর আগে একটা মুভি না দেখে ঘুমাতে পারতাম না। বইপড়ার জায়গাটি কেড়ে নিল মুভি।তখন ও পর্যন্ত ডি ক্যাপ্রিও কে কেন জানি সহ্য করতে পারতাম না। টাইটানিক মুভিটা যখন বের হয়েছিল সেই সময়টাতে এই মুভিটা ভাল লাগাতে পারি নাই। আমি সিরিয়াসলি বাইরের দেশের মুভি দেখা শুরু করি ২০০৯ সালে যখন ভর্তি পরীক্ষা দিয়ে বুয়েটে ক্লাস করব এই প্রতীক্ষায় দিন গুনছিলাম। আমাদের দুর্ভাগ্য বলেন বা সৌভাগ্য বলেন, আমাদের প্রায় ছয় মাস বসে থাকতে হয়েছিল লেভেল ১ টার্ম ১ এর ক্লাস শুরু করার জন্য। সেই সময়টাতে মামার উৎসাহে সেই শুরু A beautiful mind দিয়ে। এরপর একে একে The pursuit of happyness, Batman begins, The Dark knight। আমি নিজেকে এখন ভাগ্যবান ভাবতেই পারি, এতো অসামান্য কিছু দিয়ে শুরু করার জন্য। এর আগে আমার হিন্দি ছিনেমা দেখার ও তত অভিজ্ঞতা ছিল না, কারণ বাসায় হিন্দি ছিনেমা বা চ্যানেল চালানো নিষিদ্ধ ছিল। এখনো আগের নিয়মই বহাল আছে। আর ইংলিশ মুভি দেখতাম কিন্তু বুঝতাম না, তাই সেভাবে দেখা হয়নি।





তিন-চার মাস ক্লাস করলাম, নিজের ল্যাপটপ কিনলাম। ফিল্ম-বাফ বলতে যা বুঝাই তাই হয়ে গেলাম। ঘুমানোর আগে একটা মুভি না দেখে ঘুমাতে পারতাম না। বইপড়ার জায়গাটি কেড়ে নিল মুভি।তখন ও পর্যন্ত ডি ক্যাপ্রিও কে কেন জানি সহ্য করতে পারতাম না। টাইটানিক মুভিটা যখন বের হয়েছিল সেই সময়টাতে এই মুভিটা ভাল লাগাতে পারি নাই। লাভার বয়, যার অভিনয় দক্ষতা সম্পর্কে আমি ব্যাপক সন্দিহান।



এরপর হঠাৎ করে কোন শুভ মুহুর্তে ২০১০ এর মাঝামাঝি সময়ে তার মুভি দেখা শুরু করলাম। আর এখন ডি ক্যাপ্রিও পৃথিবীর খুব অল্পসংখ্যক মানুষের মাঝে একজন যার প্রতি আমি অতিমাত্রায় জেলাস ফীল করি, যাকে হিংসে করি আর প্রচন্ড মাত্রায় ভালবাসি।



আর প্যাচাল পেরে আপনাদের বিরক্ত করছি না। তার কিছু মুভি নিয়ে আমার প্যাচালটা শুরু করেই দিলাম।



শুরুতেই কয়েকটা কথা।



নিচের র‌্যাংকিং আমার নিজস্ব মতামত। যে কারো রি এই ব্যাপারে ভিন্নমত থাকতে পারে। আমি এখানে যে সিরিয়ালটা দিয়েছি তা ডি ক্যাপ্রিও এর অভিনয় বিচার করে, সামগ্রিক মুভি বিবেচনা করে না। আর যারা খুব অল্পতেই আমার এই লিখা শেষ করতে চান তারা নিচে গিয়ে আমার দুইটা লিস্ট দেখুন। আর সম্ভব হলে মন্তব্য করুন। নতুন লেখক। আপনাদের উৎসাহ না পেলে কিভাবে কন্টিনিউ করব। বুঝতেই পারছেন, লিখালিখি অনেক কষ্টের। কারণ আপনিও তো লিখেন। :D







1. What's eating Gilbert Grape-1993-Rating 7.7



সবার আগে এই মুভি রাখার কারণ এই মুভিতেই আমার দেখা ডি-ক্যাপ্রিও এর সেরা অভিনয়। IMDb rating 7.7। ছবির পার্শ্ব চরিত্রে অভিনয় করে Arnie নামের ১৬ বছরের একজন মানসিক প্রতিবন্ধীর চরিত্রে। যেকোন মুহুর্তে মারা যেতে পারে সে।এই মুভিতে অভিনয়ের সময় তার বয়স ছিল ১৯ মাত্র। তার অসামান্য অভিনয় তার চরিত্রকে অনন্য একটা পর্যায়ে নিয়ে গেছে।এই সিনেমার নায়ক আরেক অসাধারণ অভিনেতা জনি ডেপ। যার চরিত্রের গভীরতা ও অভিনয় জনি ডেপ মাপের ই। Gilbert Grape , জনি ডেপ যাকে তার মানসিক প্রতিবন্ধী ভাই, দুই বোন, আর তার স্থুলকায়া (না দেখলে বুঝা যাবে না কি পরিমাণ স্থুলাকার) মায়ের দেখাশোনার ভার তার উপর। কারণ বাবা অনেক আগেই পালিয়েছে তাদের ত্যাগ করে। দেখার মতি একটা মুভি। আমার দৃষ্টিতে ডি ক্যাপ্রিও এর সেরা অভিনয়





http://www.imdb.com/title/tt0108550/ এইখানে গেলে আরো কিছু ইনফো পাবেন।



2. Blood Diamond-2006-Rating 8.0



একমাস আগে ১ নং মুভি না দেখলে এটাই থাকত আমার এক নম্বরে। আমি আসলে দুইটার মধ্যে তুলনা করতে পারি না। ব্লাড ডায়মন্ডে তার অভিনয়, মুভির কাহিনী সবমিলিয়ে এক নম্বরে রাখা যায়। ড্যানিয়েল আর্চার, সলোমন বেন্ডি, ম্যাডি বাউয়েন - সব মিলিয়ে এক অস্থির সমন্বয়। ড্যানিয়েল আর্চার আর ডি ক্যাপ্রিও যেন ভিন্ন কোন মানুষ না। ডি ক্যাপ্রিওএর কথা মাথায় আসলে আগে চলে আসে Danniel Archer এর কথা। আমি এই মুভিকে অল্প কথায় তুলে ধরা পসিবল না। শুধু এটুকুই বলব, যদি আপনি বাকি জীবনে আর মাত্র ৫টা মুভি দেখতে পারবেন। তাহলে নিশ্চিন্তমনে বিনা দ্বিধায় Blood Diamond কে বেছে নিন। IMDb Rating 8। আমি দিয়েছি ১০/১০।





http://www.imdb.com/title/tt0450259/ ঘুরে আসুন লিঙ্কটিতে।





3.Inception-2010-Rating 8.9



এই মুভি যতটা ডি ক্যাপ্রিও এর, তার চেয়ে বেশি ক্রিস্টোফার নোলানের। তবে কবের চরিত্রে DiCaprio এর চেয়ে কাউকে ভাল মানাত বলে মনে হয় না। ২০০২ সাল এর আগ পর্যন্ত তার পরিচয় ছিল লাভার বয় হিসেবেই। যাকে শুধু রোমান্টিক চরিত্রেই কাস্ট করা হত। Gangs of New York থেকেই চরিত্রের এত ভেরিয়েশন, যা আমি আর কোন অভিনেতার মাঝে পায়নি। এই মুভি দিয়েই আমার Caprio এর মুভি দেখার শুরু। ভক্ত হয়েছি এই মুভি দেখেই। তারপরই আমার হলের পাশের রুমের এক ভাইয়ের সাজেশনে দেখলাম Shutter Island। এই মুভি IMDb Top 250 তে 12.



click the link: http://www.imdb.com/title/tt1375666/





4. Gangs of New York(2002)-Nominated for 10 Oscars-rating-7.4

এত কঠিন মানসিকতার একটা চরিত্রে অভিনয় এককথায় অসাধারণ। রেটিং দেখে বিচার করা উচিৎ হবে না। গত দশকের দশটার মধ্যে এটি নিঃসন্দেহে একটি। ভায়োলেন্স একটু বেশি মনে হতে পারে। কিন্তু কাহিনীর প্রয়োজনে দরকার ছিল। আমি আগেই বলেছি, এটি ডিক্যাপ্রিওকে নতুনভাবে তুলে ধরেছে দর্শকের মাঝে।রেটিং এর বেশ কিছু সমস্যা আছে। নইলে Pulp Fiction এর মত মুভি 4 নং হতে পারে না। Goodfellas মত মুভি ১৬ নং এ থাকা মানায় না। Goodfellas should be in top 5 and Pulp Fiction should place out of 100. যাই হোক, আমার সেরা ৫০-১০০ এর মধ্যে এইটা থাকবেই। প্রায় তিন ঘন্টার মুভিটা মন্ত্রমুগ্ধের মত দেখবেন এই নিশ্চয়তা দিতে পারি।



5. The Departed(2006)-Won 4 Oscars- R8.5



Another Martin Scorsese(Director) and DiCaprio movie after Gangs Of New York. Top 250# 55। Matt Damon, Jack Nicholson আছে তাদের মনোমুগ্ধকর পারফরমেন্স নিয়ে। জটিল কাহিনী, অসাধারণ পরিচালনা, সেইরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক। ফুল-প্যাকেজ মুভি। দেখতে বইসা না শেষ না করে উঠা পসিবল না।



6. Shutter Island(2010)- R-8.0, Top 250#247



অতিমাত্রায় জটিল কাহিনী।Martin Scorsese এর সাথে জুটি বেধে আরেকটি কাজ। আর এককথায় screenplay মনোমুগ্ধকর। আমি আসলে এই মুভিকে ডি ক্যাপ্রিও এর মুভি হিসেবে ছয় নং এ রেখেছি। কিন্তু এখানে মুভির বিচারে ৩ নং।





আর বেশি কিছু লিখে আপনাদের সময় নষ্ট করলাম না।

নিচে দুইটা লিস্ট দিলাম।







By judging DiCaprio:



1. What's Eating Gilbert Grape-1996

2.The Blood Diamond-2006

3. Inception-2010

4.Gang of New York-2002

5.The Departed-2006

6.Shutter Island-2010

7.Catch me if you can-2002

8.Titanic-1997

9..Body of Lies-2008

10. The Aviator-2004

11.Total Eclipse-1995



*I have not seen other 3 good movies of him, so I am not able to include them in the list.

1.The Basketball Diaries 2.The Boy's Life 3. Revolutionary road



about Total Eclipse

where he portraits a teenage french poet of 19th century who was a Gay. seeing this movie, many suspects that he is a gay or Bisexual ....





By judging the Movie with my own scale of Rating(Best mark 10)



1. Blood Diamond- 9.0

2. Inception- 8.7

3. Shutter Island-8.6

4. The Departed-8.6

5. Gangs of New York-8.6

6.What's eating Gilbert Grape-8.6

7. Catch me if U can-8.2

8. Titanic-7.6

9. The Aviator-7.5

10. Body of Lies-7.5









প্লিজ আপনারা যারা এতোক্ষন কষ্ট করে পড়লেন, তারা আরেকটু সময় দিয়ে আমার লিখার মধ্যে কোন সমস্যা খেয়াল করলে, আমার মতামতের ভিন্ন কোন কথা থাকলে, আমার র‌্যাংকিং এ সমস্যা আছে বলে মনে করলে ......... এক্ষুনি একটা কমেন্ট করুন। আমি মুভিকে ভালবাসি। আমার মত মুভিপাগলা আরো অনেকেই আছে তাদের মন্তব্য প্রদান বাধ্যতামুলক। :P

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১২ দুপুর ১২:৪৭

মুদ্রা সংগ্রাহক বলেছেন: প্রায় সবগুলি মুভিই দেখা...কিন্তু আপনার যে মুভি তে ডিক্যাপ্রিও র অভিনয় সবচেয়ে ভাল লেগেছে সেই মুভিটা .What's eating Gilbert Grape এখনও দেখা হয়নি....দেখি ডাউনলোড শুরু করি.....

১৫ ই মার্চ, ২০১২ বিকাল ৩:৩৩

স্বপ্নবিক্রেতা বলেছেন: অনেকদিন পর খেয়াল করলাম এখানে মন্তব্য পড়েছে।

এর মধ্যে নিশ্চয় দেখা শেষ। কেমন লাগল???

২| ১১ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০৮

আবুল হায়াত শিবলু বলেছেন: লেখককে চেনা চেনা লাগে ...

১৫ ই মার্চ, ২০১২ বিকাল ৩:৩৫

স্বপ্নবিক্রেতা বলেছেন: আমি তো তোমাকে চিনছি না আবুল ভাই। :পি

লেখকের চেনানোর মত অসংখ্য চিন্হ এইখানে আছে। তোরে আমি চিনি। আমি তোফা ঃডি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.