| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হোয়াইট টাইগার
জাতির জনক, দেশের বরেন্য ব্যাক্তিবর্গ ও জাতীয় নেতাদের পদচারনা আর কন্ঠধ্বনীতে কম্পিত আম্রকাননের নিকটস্তে আমার জন্ম এবং বয়সন্ধি অতিক্রম ওই আনন্ধ ধামেই।তারপর পূর্ণ যৌবন আর আশা নিয়ে সাবিত্রি রসকদমের শহরে বিজ্ঞানের পুস্তক পাঠের উদ্দেশ্য গমন।পরবর্তিতে জীবনের কিছু উপকরনের লোভে লালন ,মীর মোশারফের শহরে বেকারত্বের অভিশাপ নিয়ে বসবাস ।এখন আমার মনের জগতে বিবাহের ইচ্ছেগুলোর বিক্ষিপ্ত বসবাস কিন্তু মানিব্যাগের পেট খালিতে সেখানেও গুড়ে বালি ।
ব্লগিং জগতের সাথে পরিচয় অনেক দিনের এবং এই পরিচয়কে গাঢ়ত্ব করার অতীতগুলোতে শুধু বিজ্ঞ ব্যক্তিদের পোষ্টগুলো পড়েই কাটিয়েছি ।অন্যদের পোষ্ট দেখে দেখে নিজেকে ব্লগের একজন লেখক হিসেবে দেখার ইচ্ছে জেগেছে তাই মেগাবাইট খরচ করে একটা একাউন্ট খুলেই ফেললাম । ব্যাংক একাউন্ট থাকলেই যেমন অর্থের অভাব মেটেনা সেই হিসাবে সামুতে একাউন্ট থাকলেই ব্লগার ভাবা যায়না ।তবু এই অতিসামান্য জানা শোনা নিয়েই বিজ্ঞদের সাথে এক ই প্ল্যাটফর্মে চলতে শুরু করলাম ।প্লিজ যদি পথ ভুলে যায় কেউ সাথী ভেবে দিকটা চিনে দিয়েন।আমরা যেহেতু একই পথের যাত্রি , সত্যন্বেষী দলের সদস্য ।
©somewhere in net ltd.