নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হোয়াইট টাইগার

জাতির জনক, দেশের বরেন্য ব্যাক্তিবর্গ ও জাতীয় নেতাদের পদচারনা আর কন্ঠধ্বনীতে কম্পিত আম্রকাননের নিকটস্তে আমার জন্ম এবং বয়সন্ধি অতিক্রম ওই আনন্ধ ধামেই।তারপর পূর্ণ যৌবন আর আশা নিয়ে সাবিত্রি রসকদমের শহরে বিজ্ঞানের পুস্তক পাঠের উদ্দেশ্য গমন।পরবর্তিতে জীবনের কিছু উপকরনের লোভে লালন ,মীর মোশারফের শহরে বেকারত্বের অভিশাপ নিয়ে বসবাস ।এখন আমার মনের জগতে বিবাহের ইচ্ছেগুলোর বিক্ষিপ্ত বসবাস কিন্তু মানিব্যাগের পেট খালিতে সেখানেও গুড়ে বালি ।

হোয়াইট টাইগার › বিস্তারিত পোস্টঃ

চেয়ে দেখো

২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৯

চেয়ে দেখো,
এ যে স্পষ্ট নয় অস্পষ্টের আঁকিবুকি,
প্রেম নয় যেন অশ্লিলতার ছোঁয়াছুয়ি,
জীবন নয় যেন পশুত্বের বিজয়ী,
চেয়ে দেখো হে কোয়াশা ডাকা ঘাসফুল ।।
চেয়ে দেখো,
হাড্ডিসার শ্রমিকের গাত্র পানে,
বিধবার জানালায় অশ্লীল শব্দের কম্পন,
শব মিছিলের কাঁন্না অভিশাপের সংলাপে,
চেয়ে দেখো হে পূর্ণিমার সূদীপ্ত চাঁদ ।।
চেয়ে দেখো,
মুর্খতার শাসনের উল্লাস গান,
জন্মের মাটি থেকে পালানোর দৌড়,
বাঁচতে গিয়ে ডুবে মরা অভিশপ্ত আনন্দ,
চেয়ে দেখো হে সমুদ্রের জল ।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১০

হোয়াইট টাইগার বলেছেন: :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.