নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হোয়াইট টাইগার

জাতির জনক, দেশের বরেন্য ব্যাক্তিবর্গ ও জাতীয় নেতাদের পদচারনা আর কন্ঠধ্বনীতে কম্পিত আম্রকাননের নিকটস্তে আমার জন্ম এবং বয়সন্ধি অতিক্রম ওই আনন্ধ ধামেই।তারপর পূর্ণ যৌবন আর আশা নিয়ে সাবিত্রি রসকদমের শহরে বিজ্ঞানের পুস্তক পাঠের উদ্দেশ্য গমন।পরবর্তিতে জীবনের কিছু উপকরনের লোভে লালন ,মীর মোশারফের শহরে বেকারত্বের অভিশাপ নিয়ে বসবাস ।এখন আমার মনের জগতে বিবাহের ইচ্ছেগুলোর বিক্ষিপ্ত বসবাস কিন্তু মানিব্যাগের পেট খালিতে সেখানেও গুড়ে বালি ।

হোয়াইট টাইগার › বিস্তারিত পোস্টঃ

প্রেম নেব কেঁড়ে

০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭

অর্ঘ্য নয় প্রেম নেব,
উন্মুক্ত ময়দানে দাড়িয়ে সূর্যরশ্মি চাদের মোহিত রূপ মহাকাশের রহস্যভরা ডালি থেকে,
উন্মাদ ঠাঁয় দাড়িয়ে শতযুগের প্রেমটুকু শুঁষে নেব,,
কান পেতে ঝিঝি পোকাড় শব্দ আঁধারের নির্লিপ্ত কাব্য হতে,
নিজেকে ভুলে মরনের দ্বারপ্রান্তে থেকে প্রেমটুকু ছিনিয়ে নেব,
কাল কালান্তরে প্রহরের পরের প্রহরে,
গভীর সমুদ্রের মত জলরাশি ফুঁলিয়ে রাক্ষসের মত প্রেমটুকু লুকিয়ে দেব,
অন্তর চাবি আঁটা অন্তরের অতি নিরন্তরে,
শত্রুর কালো চক্ষু হতে প্রেমটুকু পুষে রব,
জল স্থল পর্বত মরুর বুক চিরে বীরের মত যুদ্ধ জয়ে,
প্রেম কাননের ফুল ফুঁটিয়ে মালি হব,
এক বার নয় শতবার শতজীবনের গন্ডি কেঁড়ে,
ছুঁটে এসে প্রেম ছড়িয়ে চাষ করে যাবো,
এই মানবের চরাচরে উপর নিঁচে ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭

মাহবুবুল আজাদ বলেছেন: জয়তু প্রেম --নিজেকে ভুলে মরনের দ্বারপ্রান্তে থেকে প্রেমটুকু ছিনিয়ে নেব,

২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৮

অতঃপর হৃদয় বলেছেন: :) নিয়া নেন কেড়ে

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২১

হোয়াইট টাইগার বলেছেন: স্বার্থপর মানব জীবন স্বার্থক হোক প্রেম কেড়ে।

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪২

ব্লগার ফাহিম বলেছেন: ভাল লিখেছেন চালিয়ে যান

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৩

হোয়াইট টাইগার বলেছেন: ধন্যবাদ

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

আরণ্যক রাখাল বলেছেন: ভাল লিখেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.