নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনার আকাশ

প্রকৃতি ভালবাসি

অনার আকাশ › বিস্তারিত পোস্টঃ

আমার অস্থিত্ব ও দীর্ঘশ্বাস।

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৭

সিদ্ধ পুরুষ বা মনি ঋষিগন বলে গেছেন জীবন চলার পথ বড়ই কঠিন ও কন্ঠকাকীর্ন। কন্ঠকাকীর্ন এই দীর্ঘ পথ পাড়ি দিতে এসে বুজতে পারেছি এখন আর আমার দ্বারা এই জীবন যুদ্ধ করে ঠিকে থাকা সম্ভব না। জীবন সংগ্রামে আমি এক পরাজিত সৈনিক। জীবন চলার পথে যাদের বিশ্বাস ও ভালোবাসা পুঁজি করে এক সাথে হাতে হাত ধরে পথ চলা শুরু করেছিলাম তারা আর এখন আমার নয়। তারাও তাদের মত করে জীবন চলার পথ খুজে পেয়েছে। ভালোবাসার মানুষগুলো একটা সময় পর্যন্ত আমাকে তাদের মত ব্যবহার করার পর দুরে ঠেলে দিচ্ছে। দুঃখ হয়, আর কষ্ট সেতো সব সময় অন্তরে ধিকি ধিকি জ্বলছে।

আমি এখন মৃত প্রায় ব্যক্তি। মানুষ মরে যাওয়ার পর তার আনুভুতি মরে যায় আর আমার অনুভুতি গুলো জাগ্রত এই তফাৎ। গত কয়েকদিন যাবৎ চোখের দুটি পাতা এক করতে পারিনি। ভীষন কষ্ট হচ্ছিলো। পৃথিবীর সকল প্রানী যখন ঘুমে আচ্ছন্ন তখন আমি একা একা ভাবছি। কার জন্যই বা এতোদিন বেচেছিলাম। মানুষ এতো নিষ্ঠুর হয় কিভাবে? কোথায় যেন পড়েছিলাম তুমি যদি কাউকে প্রথমে ভালোবাস তার কাছে থেকে যেও। যদি কখনো তুমি অন্য কাউকে ভালোবাস তাকে নিয়েই সুখে থাকার চেষ্টা করো। আর কখনই প্রথম জনের কাছে ফিরে আসার চেষ্টা করোনা। কারন তুমি কখনই প্রথম জনকে ভালোবাসনি।

কি করবো আমি? কিছুই বুজতে পারছি না। যে ভালবাসার মানুষটির জন্য জীবন পর্যন্ত বিসর্জন দিতে কুন্ঠিত বোধ করবো না সে কিনা অন্য কাউকে ভালোবাসে। তাকে নিয়েই এখন তার ধ্যান জ্ঞান দিনানিপাত চলে। মনে প্রশ্ন জাগে একটা মানুষ এক জীবনে কত মানুষকে ভালোবাসতে পারে? ভালোবাসা কি দোকানের চাল, ডাল চিনির মত। প্রয়োজনে কিনলাম আবার ফেলে দিলাম। এটাকি ভালবাসা নাকি বিকৃত যৌন লালসা?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.