নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি একটা সুন্দর জীবন গড়ার। একটা সুন্দর ভবিষ্যতের । আর একটা সুন্দর দেশ । ♥ ♥ ♥

মোহাম্মদ জাবেদ

মোহাম্মদ জাবেদ › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত এক চিমটি ভালোবাসা !

২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৩

- আপনার সমস্যাটা কি?

- আমার কোনো সমস্যা নেই

- তাহলে কি সমস্যা আমার?

- হতে পারে

- আপনি রোজ আমার পিছন পিছন

হাঁটেন

কেনো?

- কারন আপনি আমার সামনে হাটেন

- ফাজলামো আমার পছন্দ না

- আমার ও

- কি বলতে চান?

- অনেক কথা

- অপরিচিত দের সাথে কথা বলি না

- পরিচিত হয়ে নেয়া যাক?

- আমি রিদ্রিতা

- আমি অভ্র

- অভ্র মানে?

- আকাশ

- কি যেন বলবেন ?

- অনেক কথা,

- সংক্ষেপে বলুন

- সংক্ষেপে বলবো?

- হুম্

- খুব সংক্ষেপে বলি?

- বলেন

- ভালোবাসি

- কাকে?

- আর কেউ আছে?

- না

- তাহলে আপনাকে

- কথা শেষ?

- হ্যাঁ

- আমি যেতে পারি?

- চলে যাবেন?

- হ্যাঁ,

- রেগে গেলেন?

- না, পিছু নেওয়া আমি পছন্দ

করি না

- তাহলে?

- কাল পাশে হাঁটবেন

- হাত ধরে?

- এতো তাড়াতাড়ি?

- অনেক দিনের ইচ্ছে

- কতো দিন?

- এক বছর

- হাত না হয় আরো এক বছর

পরে ধরবেন

- এমনটি কেনো?

- শাস্তি

- কিসের?

- এক বছর দেরি

- আগে বললে হতো?

- বলেছিলেন?

- না

- তাহলে বলবো কেনো?

- যদি বলতাম?

- আমি বলতাম

- কি বলতেন?

- ভা ....

- বাকিটা?

- ফাজলামো আমার পছন্দ না

- আমার ও, কি যেন বলছিলেন?

- সময় আসুক বলবো

- সময় কখন হবে?

- ঐ যে বললাম এক বছর

- পাশে হাটতে পারবো তো?

- হুম্, হাত ধরা যাবে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.