নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি একটা সুন্দর জীবন গড়ার। একটা সুন্দর ভবিষ্যতের । আর একটা সুন্দর দেশ । ♥ ♥ ♥

মোহাম্মদ জাবেদ

মোহাম্মদ জাবেদ › বিস্তারিত পোস্টঃ

ছোট বেলার ফুটবল খেলার কিছু নিয়মঃ

১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৫

ছোট বেলার ফুটবল খেলার কিছু নিয়মঃ
১/ যার বল সেই ঠিক করবে কে কে খেলবে ।
২/ যার বল সেই থাকবে অধিনায়ক ।
৩/ যে সবচেয়ে মোটা সেই থাকবে গোল
কিপার ।
৪/ কোন রেফারি নাই, কোন অফসাইড নাই,
নাই কোন কর্নার, এক মাত্র কসম কাটলেই
ফাউল/ হ্যান্ডবল ধরা হয় ।
৫/ খেলায় কোন পেনাল্টি নাই
৬/ যার বল তাকে ফাউল
করা যাবেনা যদি করা হয় তবে ঐ
খেলোয়ার বাদ ।
৭/ ফ্রী কিক হলে ঠিক এক হাত সামনে দুই
থেকে তিন জন
দাঁড়াবে গার্ড ।
৮/স্যান্ডেল বা ইট দিয়ে বানানো হতো গোল
বার ।
৯/ গোল হলেই চিৎকার করে বলা হয়, হয়
নাই হয় নাই ।
১০/ খেলার নির্দিষ্ট কোন সময় নাই
আজানের পরও যতক্ষণ বল দেখা যায়
খেলা চলবে।

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা! ভাই চাইলে বিষয়টাকে আরো মজা করে লিখতে পারতেন। যাইহোক নস্টালজিক হইয়া গেলাম।

১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪২

মোহাম্মদ জাবেদ বলেছেন: ধন্যবাদ।মাঝে মাঝে নস্টালজিক হতে ভালো লাগে।

২| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৩

আলাপচারী বলেছেন: খেলার রেজাল্ট যাই হোক না কেন শেষে ট্রাইবেকার থাকবে।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৫

হাসান রাজু বলেছেন: গোল দেয়ার চাইতে মজার ছিল বোমবাসটিক শর্ট । যার উপর এই শর্ট লাগতো সে খুব অপমানবোধ করত । তার ওই ক্ষণ থেকে প্রতিশোধ নেয়ার জিদ চেপে যেত । পরবর্তী দিন গুলো তাকে এই বোমবাসটিক শর্ট আচ্ছন্ন করে রাখতো ।

১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৭

মোহাম্মদ জাবেদ বলেছেন: হাহা। ধন্যবাদ।আর প্রতিশোধ নিতে না পারলে ফাউল,ঝগড়া তারপর ঐদিনের খেলা শেষ .

৪| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৯

মোহাম্মদ জাবেদ বলেছেন: নিত্যনৈমিত্তিক ব্যাপার..ধন্যবাদ।

৫| ১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৪

দিশেহারা আমি বলেছেন: ছোট বেলায়, বড়দের সাথে ফুটবল খেললে একটা সমস্যা হতো ,গোল দিলেই বলতো এই গোল হবেনা তুই দুধভাত:(


এই দুধভাতের যাঁতাকলে গোল পোস্টের জাল ছিঁড়ে প্রতিভার বলটি, আজ কোথায় যেন হারিয়ে গেছে।

এখন আর আউটডোরে খেলা হয়না যা খেলি সব ইনডোরে ;)

১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৯

মোহাম্মদ জাবেদ বলেছেন: ধন্যবাদ।সময়ের সাথে সাথে দুধভাত স্রিতি গুলো আজ বিলুপ্তপ্রায়।

৬| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০২

কলমের কালি শেষ বলেছেন: মজা পাইলাম । ক্রিকেটেরটাও তুলে ধরতে পারতেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.