নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রবিন.হুড

রবিন.হুড › বিস্তারিত পোস্টঃ

আক্কেল দাঁতের জন্য আক্কেল সেলামি!

০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:১৩


আক্কেল বা আকল মানে হলো বুদ্ধি। আক্কেলসেলামি মানে হলো বুদ্ধির দোষে জরিমানা, ক্ষতি। আক্কেলগুড়ুম মানে হলো বুদ্ধি লোপ পাওয়া বা বুদ্ধি নাশ হয় এমন অবস্থা। আক্কেলসেলামি— নির্বুদ্ধিতার জন্য প্রদত্ত দণ্ড; অনভিজ্ঞতাজনিত খেসারত।

আমাদের মুখের চোয়ালের সবচেয়ে পেছনে উপর নিচে উভয় দিকে একটি করে মোট চারটি দাঁত ওঠে আর এই দাঁতগুলোকে আক্কেল দাঁত বলে। ডাক্তাররা এদেরকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় উইজডম টিথ (Wisdom teeth) বা থার্ড মোলার বলে। সাধারনত ১৭ থেকে ২১ বছর বয়সের মধ্যে এই দাঁত উঠে থাকে।

আক্কেল দাঁত এর উইশডম টিথ যা দ্বারা কারো বুদ্ধি থাকা প্রমাণ করে। কিন্তু বাস্তবতা হচ্ছে আক্কেল দাঁত ওঠার সময় প্রচন্ড ব্যাথা করে এবং বেশির ভাগ সময়ই দাঁত বাঁকা হয়ে উকিঁ দেয় যার কারনে কারও বুদ্ধি বৃদ্ধি না পেলেও বিড়ম্বনা বাড়ে। ডেন্টিস্ট এর নিকট গেলেতো ডাক্তার সাহেব একটা সুবর্ণ সুযোগ পেয়ে আক্কেল দাঁতের ব্যক্তিকে বেআক্কেল বানিয়ে আক্কেল সেলামি আদায় করে একটা বিজয়ে হাসি দেন আর আক্কেল দাঁতের অধিকারী আক্কেল গুড়ুম এর দরুন চুপসে গিয়ে আক্কেল দাঁত ফেলে দিতে গিয়ে ব্যথা ও চিকিৎসাজনিত বিড়ম্বনায় সত্যিকারের বেআক্কেল হয়ে যায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সাধারনত ১৭ থেকে ২১ বছর বয়সের মধ্যে এই দাঁত উঠে থাকে।
.............................................................................................।
সমগ্র জাতি একই সময়ে আক্কেল সেলামি দিয়ে যাচ্ছে,
আমাদের বোধদয় কবে হবে জানিনা ।

২| ০২ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৫১

রাজীব নুর বলেছেন: আক্কেল দাঁত উঠে। কিন্তু মানুষের আক্কেল হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.