নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুসা আহমেদ

আমি একজন নবীন প্রকৌশল...

মুসা আহমেদ › বিস্তারিত পোস্টঃ

বিসিএস ইকোনমি ক্যাডার

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৬

বিসিএস ইকোনমি ক্যাডার সম্পকে বিস্তারিত জানতে চাই.......কেউ কি আমাকে এইটার সুযোগ-সুবিধা...সৎ ইনকাম..ও বিদেশ ভ্রমনের সুবিধা সম্পকে বলতে পারবেন....

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৭

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: এ ক্যাডারের প্রথম সুবিধা হলো সরারাজীবন সচিবালয়ে চাকরী করতে পারবেন। পদোন্নতির ক্ষেত্রে যুগ্ম-প্রধান (৩ নং স্কেল) পর্যন্ত যাবার সুযোগ সাধারণত: থাকেই। ডিভিশন চীফ (২নং স্কেল) পর্যন্ত যেতে পারবেন যদি সব কিছু ঠিকঠাকভাবে চলে। এছাড়া পরে ২৫% কোটায় অপশন দিয়ে উপ-সচিব হিসাবে সিরিয়র পুলেও যেতে পারবেন। বিদেশ যাবার সুযোগ পাওয়া যায়। বিশেষ করে উচ্চ শিক্ষার জন্য। এছাড়া যেসব মন্ত্রণালয়ে ( যেমন-স্বাস্থ্য,স্থানীয় সরকার, পরিবেশ, বিদ্যুৎ ইত্যাদি) বিদেশ যাবার সুযোগ বেশি সেখানে পোস্টিং পেলে বিদেশেও যেতে পারবেন।

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২

মুসা আহমেদ বলেছেন: মুসা আহমেদ বলেছেন: এ.টি.এম.মোস্তফা কামাল ভাই> আপনাকে বিশেষ ধন্যবাদ।এই ক্যাডারের ইনকাম কেমন সৎ পথে?লজিস্টিক সুবিধা যেমন গাড়ি সুবিধা,বাসস্থান সুবিধা কি পাওয়া যায়?

২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সহকারী প্রধানের আর্থিক সুবিধা-মূল বেতন(১১০০০/-)+বাড়ী ভাড়া/ঢাকায় (মূল বেতনের ৫৫%)+মেডিক্যাল ৭০০/-। সরকারী বাসা পেলে বাড়ী ভাড়া পাবেন না। সাথে মূল বেতনের ৭.৫% কেটে নেবে। প্রভিডেন্ট ফাণ্ডে টাকা জমা রাখতে হবে। সাথে ৪০+৫০=৯০/- কেটে নেবে গ্রুপ বীমা ও কল্যাণ তহবিলের জন্য। এ নিয়ম সকল সাধারণ ক্যাডারের জন্য প্রযোজ্য। যাতায়াতের জন্য অফিসের মাইক্রোবাসে লিফট পাবেন। যুগ্ম-প্রধান পদে গেলে পূর্ণকালীণ গাড়ী পাবেন। এটাও সবার জন্য প্রযোজ্য।

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

মুসা আহমেদ বলেছেন: ভাই সব ক্যাডারেই বাড়তি ইনকামের সুযোগ আছে যেমন কাস্টমস ও ট্যাক্স এ বৈধ উপায়ে প্রচুর টাকা কামানোর সুযোগ রয়েছে, যেমন চোরাচালান ও আয়কর ফাঁকি ধরতে পারলে সরকারিভাবে নির্দিষ্ট শতাংশের Grant of Rewards দেয়া হয়।এই ক্যাডার এ এমন সুযোগ আছে কি?

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: কাস্টমস ও ট্যাক্স ছাড়া অন্য ক্যাডারে এ রকম সুযোগ নেই।

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩

মুসা আহমেদ বলেছেন: তাহলে ভাই এই ক্যাডারকে সবাই ভালো বলছে কেন।এই টাকায় তো ঢাকায় চলাই কঠিন।আমার খুব ইচ্ছা যে ঢাকায় থাকার তাই প্লান নিয়েছিলাম যে এই ক্যাডার প্রথম এ দিব কিন্তু এই বেতন এ তো চলতেই পারব না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.