| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থ্রিজি নিলামের সময় যত ঘনিয়ে আসছে ততই বৃদ্ধি পাচ্ছে উত্তেজনা আর উৎকন্ঠা । উত্তেজনা বৃদ্ধির কারণ হল আমরা গ্রাহকরা কেমন সুবিধা পাব থ্রিজি সেবা থেকে । আর সেগুলোর মুল্য অর্থাৎ আমাদের খরচ কেমন হবে । আমরা বর্তমানে যতদূর জানি যে এখন নরমাল টুজি স্পীড এর আনলিমিটেড ইন্টারনেট এর খরচ কোম্পানিভিত্তিক আলাদা । তবে কোনটিই ৮০০ টাকার নিচে নয় । কিন্তু ইন্ডিয়াতে দেখেন থ্রিজি সেবার সব সার্ভিস আনলিমিটেড পেতে তাদের খরচ করতে হয় মাত্র ৯০০ টাকা । তারা মোবাইল টিভি ,ভিডিও কল আর ইন্টারনেট এর সাথে ভয়েস কল এর সেবা পায় আনলিমিটেড । আমাদের দেশে টেলিটক 1MBPS নেট স্পীড এর আনলিমিটেড প্যাকেজের মুল্য মাশাআল্লাহ ২০০০টাকা ভ্যাট আছে ৩০০ টাকা । ইন্ডিয়ানদের থ্রিজির প্যাকেজ শুরু হয় 5MBPS থেকে আর আমাদের দেশে শুরু হয় 256KBPS থেকে । দেখছেন আমরা কত সাশ্রয়ী মুল্যে নেট ইউস করছি । শুধু কি তাই কিছু দিন পরপর ই সার্ভার ডাউন হয়ে যায় ।এইসব সুবিধা দেখে মনেমনে গেয়ে উঠি
আমার এইদেশেতে জন্ম যেন
এই দেশেতে তারাতারি মরি । দেখেন ইউরোপ এর দেশগুলোতে আনলিমিটেড থ্রিজী এর সেবা পাওয়া যায় ৩০০ টাকায়(সর্বনিম্ন প্যাকেজ 5MBPS) ।আমাদের দেশের মানুষ স্বপ্ন দেখতে ভালবাসে আমিও দেখি । গতকাল বাংলাদেশের বিধ্বংসী ব্যাটিং দেখে আমি স্বপ্নের জগত থেকে বাস্তবে চলে এসেছি । আমি জানি আমাদের দেশে কোনদিনই কোনকিছু ভালভাবে হয় না । থ্রিজি প্রযুক্তির নিলাম যে ভাল হবে না আর এর ফল যে ভাল হবে না এমন কথা আমি বলছি না ।কিন্তু দেখেন নিলামে পাঁচ মেগাহার্টজ তরঙ্গের যে দাম হাকা হয়েছে তাতে করে আর যাই হোক আমাদের শান্তি হবে না । এর উপর আবার নতুন লাইসেন্স দেয়া হবে দুটি কোম্পানিকে এতে করে কোম্পানীগুলো নিলামে তরঙ্গ কেনার জন্য প্রতিযোগীতায় মেতে উঠবে । তরঙ্গ কিনবে উচ্চমুল্যে আর সব বাশ যাবে আমাদের উপর দিয়ে । দোয়া করেন যেন আমাদের দেশের কর্তাব্যক্তিদের যেন আল্লাহ্ সুমতি দেন ।
©somewhere in net ltd.