নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাজমুল

নাজমুল ইসলাম মকবুল

নাজমুল ইসলাম মকবুল

জীবন একটা.......................

নাজমুল ইসলাম মকবুল › বিস্তারিত পোস্টঃ

এহছানুল হক মিলন অবশেষে জামিনে মুক্ত

০৬ ই জুন, ২০১১ দুপুর ১:০৭



এহছানুল হক মিলন অবশেষে জামিনে মুক্ত





অবশেষে গতকাল বিকালে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ১ বছর ২ মাস ২১ দিন পর জামিনে মুক্তি পেলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। কারাগার থেকে বেরিয়ে শহরতলির একটি হোটেলে সাময়িক যাত্রাবিরতী দিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে ঢাকার উদ্দেশে কুমিল্লা ত্যাগ করেন।

২০১০ সালের ১৪ মার্চ চাঁদপুরের আদালতে একটি মামলায় উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ করলে মিলনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়। ২০০৮ সালের ২৬ এপ্রিল থেকে এ যাবত তার বিরুদ্ধে সম্পদের তথ্য সঠিক সময়ে জমা না দেয়া, হত্যা, হত্যার চেষ্টা, চাঁদাবাজি, মারধর, হামলা, লুটতরাজ, অগ্নিসংযোগ, স্বর্ণের নেকলেছ, মোবাইল, গরু চুরি এবং ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ২৪টি মামলা দায়ের করা হয়। ওই ২৪ মামলায়ই তিনি জামিন লাভসহ নতুন কোনো মামলায় পুনরায় তাকে গ্রেফতার দেখানো যাবে না হাইকোর্টের এমন আদেশ নিয়ে গত দু’দিন যাবত মিলন পত্নী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী, কন্যা তানজিদা নাহার হক, আইনজীবী ও দলীয় নেতাকর্মীরা জেল গেটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর আইনি প্রক্রিয়া শেষে গতকাল বিকাল সাড়ে ৩টায় মিলন কারাগার থেকে বেরিয়ে আসেন।

এ সময় বিরোধী দলীয় নেত্রীর উপদেষ্টা জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন, জেলা যুবদল সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ দলীয় নেতারা জেল গেটে তাকে স্বাগত জানান।

এ ব্যাপারে মিলন পত্নী বেবী জানান, জেল কর্তৃপক্ষ জামিনের কাগজপত্র যাচাই বাছাই ও সরকারের হাইকমান্ডের নির্দেশের অজুহাতে হাইকোর্টের আদেশ অমান্য করে শনিবার তাকে জামিনে মুক্তি না দিয়ে নতুন আরও ২টি মামলায় গ্রেফতার দেখানোর চেষ্টা করেছিল। রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অভিযোগে মিলনকে ২ ডজনাধিক মামলায় জড়িত করা হচ্ছে বলেও মিলন পত্নী দাবি করেন।

সুত্র: আমার দেশ

Click This Link

মন্তব্য ১৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১১ দুপুর ১:১১

নষ্ট ছেলে বলেছেন: আমি বিম্পির সাপোর্টার না তবে এই ভদ্র লোককে পছন্দ করি :)
মিলন না থাকলে বাংলাদেশে পাবলিক পরীক্ষায় এখনো আগের মত নকলের ছড়াছড়ি থাকত।

২| ০৬ ই জুন, ২০১১ দুপুর ১:১৬

মহসিন৭১ বলেছেন: মিলন সাহেব নকল বন্ধ করার জন্য অনেক কাজ করেছেন। যতদূর জানি ব্যক্তিগত প্রতিহিংসার কারণেই ওনাকে অনেক দিন জেল খাটতে হলো। ওনার স্ত্রী ও মেয়ে আরো কষ্ট করেছে। সবার প্রতি সহানুভূতি রইল।

৩| ০৬ ই জুন, ২০১১ দুপুর ১:২৩

নিবিড় এখন বলেছেন: মিলন বাংলাদেশ এক গর্ব করার নাম. আর কিছু খারাপ লোকের কারনে তার আজকে এই অবস্থা।

৪| ০৬ ই জুন, ২০১১ দুপুর ১:৩৩

নাঈম আহমেদ বলেছেন: ২০০৮ সালের ২৬ এপ্রিল থেকে এ যাবত তার বিরুদ্ধে সম্পদের তথ্য সঠিক সময়ে জমা না দেয়া, হত্যা, হত্যার চেষ্টা, চাঁদাবাজি, মারধর, হামলা, লুটতরাজ, অগ্নিসংযোগ, স্বর্ণের নেকলেছ, মোবাইল, গরু চুরি এবং ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ২৪টি মামলা দায়ের করা হয়।.................এমন কাজ মিলন সাহেব করেছে........আম্বিলীগের ছাগলরা ছাড়া কেউ বিশ্বাস করবেনা.....

৫| ০৬ ই জুন, ২০১১ দুপুর ১:৫৫

মো আব্দুল করিম বলেছেন:
আমি কোন রাজনৈতিক দলের সমর্থক নই। তবে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা ও ভালবাসা রয়েছে। নকল মুক্ত শিক্ষা ব্যাবস্থা চালু করতে তিনি তাঁর যে মেধা ও দক্ষতার পরিচয় দিয়েছেন তা কখনো ভুলতে পারব না। পরীক্ষায় নকল বন্ধ করতে গিয়ে তিনি বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়িয়েছেন; অনেক সমালোচনার মুখোমুখি হয়েছেন তবুও তিনি তাঁর মূল লক্ষ্য থেকে একটুও পিছ পা হননি। নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য সমালোচকদের সমালোচনাকে তিনি উপেক্ষা করে গেছেন।

তিনি সম্মান পাওয়ার যোগ্য। সত্যিই এমন রাজনীতিক আমি সব সময়ই প্রত্যাশা করি। এমন রাজনীতিককে সম্মান করি। সব রাজনীতিক তাঁর কাছ থেকে শিক্ষা নেবে এমন প্রত্যাশা করি ।

৬| ০৬ ই জুন, ২০১১ দুপুর ২:০০

আমি-মুসাফির বলেছেন: আমাদের দেশের শিক্ষার উন্নয়নে এই লোকটির অবদান অনস্বীকার্য। অথচ তার পরও এই লোকটি লাইম লাইটে থাকে না।

৭| ০৬ ই জুন, ২০১১ দুপুর ২:০৭

বুলবুল আহ্‌মেদ বলেছেন: বিএনপির দূর্নীতি ও টাকা পাচারের আখড়াতে মিলন এক ফুটন্ত গোলাপ।

৮| ০৬ ই জুন, ২০১১ দুপুর ২:০৯

জাহাঁপনা। বলেছেন: উনিই বাংলাদেশে নকল বন্ধ করেছিলেন , কিনতু প্রোতিহিংষার রাজনিতি তাকে জেল এ ঢুকাল

৯| ০৬ ই জুন, ২০১১ দুপুর ২:১৭

এস.কে.ফয়সাল আলম বলেছেন: লোকটাকে আমার অনেক বেশি ভাল লাগে..

তাকে আবার যোগ্য আসনে দেখতে ইচ্ছে করে।

১০| ০৬ ই জুন, ২০১১ দুপুর ২:২৩

একলা বগ বলেছেন: নষ্ট ছেলে বলেছেন: আমি বিম্পির সাপোর্টার না তবে এই ভদ্র লোককে পছন্দ করি :)
মিলন না থাকলে বাংলাদেশে পাবলিক পরীক্ষায় এখনো আগের মত নকলের ছড়াছড়ি থাকত।

১১| ০৬ ই জুন, ২০১১ বিকাল ৪:১৪

সাইফুল্লাহ িজপসী বলেছেন: শুনলাম,
তার নাকি অবিবাহিত ১টা কন্যা আছে !?

১২| ০৬ ই জুন, ২০১১ বিকাল ৫:২৮

লুকোচুরি বলেছেন: মুক্তি পেতে যদিও প্রায় বছর দেড়েক সময় লেগেছে-কিন্তু প্রতি হিংসার রাজনীতিতে আবারো বন্দী হতে কয়েক মুহুর্ত লাগতে পারে।

১৩| ০৬ ই জুন, ২০১১ রাত ৮:৪৩

মোঃমোজাম হক বলেছেন: তাকে বরাবরই ভাল লাগে।

কিন্তু হীণ রাজনীতির শিকার তিনি।শুনেছি মখা আলমগীর আর দিপু মনি নাকি একযোগে তার বিরুদ্ধে লেগে এই হাল করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.