| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুয়াশা ঢাকা গভীর রাতে আমি একলা কোনও ল্যাম্পপোস্ট
দাঁড়ান, ব্লগ দেখার আগে মৌসুমি ভৌমিক এর বিখ্যাত “ আমি শুনেছি সেদিন” প্লে করে দেন, তারপর দেখা শুরু করুন! আর কাছে না থাকলে নিচের লিঙ্কে গেলে পাবেন ফ্রি তে।
আমাদের প্ল্যান করে কোথাও যাওয়া হয় না।, একদিনের হঠাৎ সিদ্ধান্তে যদি হয় তাই। বরাবরের মতো ভ্রমণ সঙ্গী ছোট বেলা+ছেলেবেলা+তরুন বেলা+...+আজকের দুই বন্ধু। এর আগেও কক্স বাজার তিন চার বার গিয়েছিলাম, কিন্তু সেন্টমার্টিন যাওয়া হয় নি।মনের ভেতর সেই খচ খচানি দূর করতে এবার গেলাম সাধ মিটাইতে সাধের সেন্টমার্টিন। ঠিক ছিল চার জন যাবো, এর মধ্যে একজনের বয়স একটু কম হওয়ায় (
চরি ইমন দা) ওর আম্মা যেতে দিল না। ওর প্রতি প্রচণ্ড রকমের রাগ , ক্ষোভ ঘৃণা নিয়ে বাসে উঠলাম। কেউ একজন না গেলে কি যে রাগ ধরে যারা এই সমস্যায় পরেছেন তারা ভালো বুঝবেন। কথা ছিল সরাসরি টেকনাফ যাবো, কিন্তু আমার কক্স বাজার না গেলেই নয়। আরে চিন্তা করেন কক্স বাজারের উপর দিয়ে যাবো কিন্তু কক্সবাজার এক দিন থেকে যাবো না এইরকম বেকুব কয়জন আছে? আবার আমাদের সস্তা কিন্তু সবচাইতে ভালো প্লেস এ ভালো সুবিধার হোটেল এ উঠে গেলাম। আমি মিথ্যা বলছি না আসলেই হোটেল টা অন্য যেকোনো হোটেল এর চাইতে প্লেস এ ভালো।(সুগন্ধা গেস্ট হাউস) বারান্দা থেকে সরাসরি সমুদ্দুর দেখা যায়। মাত্র ৬০০ টাকায় একটা ডাবল রুমে উঠে গেলাম। তখন বেলা ১১ টা । সারা রাত বাসে ঘুমাই নি, বিছানা দেখা মাত্রই সবার এই অবস্থা,
সারা দিন সাগর পারে হই চই করে বিকেলে খাওয়া দাওয়া করে শেষ বারের মতো দিনের কক্স বাজার টাকে একটু ভালো করে দেখে নেয়া
রাতে ভরপুর আড্ডা চাদের আলোয়+গান ট ছিলই। রাত বেড়ে গেলে মাথায় চিন্তা আসে পরের দিনের! খুব সকালে ঘুম থেকে উঠে সেন্টমার্টিন এর উদ্দেশে হোটেল ছাড়তে হবে। গল্গ করে ঘুমাত ঘুমাতে রাত গভীরে ঘুমাতে গেলাম।
সেন্টমার্টিন যাবার পথে অনেক দূর পর পর পরবে নয়নাভিরাম তেপান্তর (নীচে), মুগ্ধ হয়ে মাঠ আর মানুষ দেখছিলাম, দেখতে দেখতেই আমার গ্রামের কথা মনে পড়ে গেল! মোটামুটি একহাজার কিলো দূরে আমার গ্রাম থেকে মনে কেমন জানি শুন্যতা এসে ভর করলো। মায়ের কথা বাড়ির কথা মনে পড়লো খুব। আমার বাড়ি জেতেও এমন ইন্ডিয়ান পাহাড় তার নীচে গরু ,রাখাল চোখে পড়ে।
আমাদের তিন জনের কেউ ই আগে জাহাজে উঠি নি, আমার মধ্যে ভয় একটু বেশি কাজ করে সবসময়। জাহাজে উঠার আগে,
জাহাজ টেকনাফ এর নাফ নদী তে কিছুদুর গেলে, এই দৃশ্য দেখে আমি বিস্মিত! আমাদের বাংলাদেশ এ আমার দেশ এ এমন জায়গা আছে? আমি ভাষা হীন! ইসস এই জায়গায় আমার বাড়ি হলে !
কিছুদুর যাওয়ার পর জাহাজের পিছনে সীগালের মিছিল,
নীল পানি ঘোলা পানি
এসেই গেলাম স্বপ্ন দ্বিপে !!
নিচের দেখুন ফটোঃ
নিচের তিনটা ফটো ভোরের কিছুক্ষণ পরে তোলা। বীচে আস্তে আস্তে হাটছিলাম আর হেডফনে গান। এই সময়টা বীচে হাটার মজাই আলাদা,ভীর কম। অস্বাভাবিক স্নিগ্ধতা আর নিরবতায় চাইলেই হারিয়ে যাওয়া যায় , মুড যেমন ই থাকুক।
ডাব গুলো আমার বাড়ির ডাবের চাইতেও মিষ্টি। একটা একজন খাইতে কষ্ট হয়
যা যা দুঃখ নীল সাগরে ভেসে যা
মানুষ বুঝি এভাবেই সাগর পারে এসে দুঃখ ভাসায়
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩
হীরা ৪৪ বলেছেন: কোন কি , আমি তো জাহাজেই ভয়ে মরে যাই। আসবার সময় জে ডরাইছিলাম ভাই, পুরা মাথা নষ্ট।
২|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪
প্রত্যাবর্তন@ বলেছেন: দারুণ । +
কোন ক্যামেরা আর মডেল ভাই ?
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮
হীরা ৪৪ বলেছেন: বলেছেন: Canon EOS 550D
ধন্যবাদ ![]()
৩|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮
আমি পিচ্চি পোলা বলেছেন: নাস্তিকদের ধর্ম গুরু আরজ আলী মাতুব্বর কে একটা কঠিন বাঁশ দেয়া হয়েছে এই লিংকে। না পড়লে নিশ্চিত মিস করবেন ভাই
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২
হীরা ৪৪ বলেছেন: কিএর মইদ্দে কি , পান্তা ভাতে ঘি। আমি আমি নাস্তিক বা আস্তিক কোনও দলেই নাই। আমি একলা।
৪|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০
আদিম পুরুষ বলেছেন: ভালো লাগল। পাহাড় গুলো বাংলাদেশী। টেকনাফের।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩
হীরা ৪৪ বলেছেন: জানি , এইগুলা বাংলাদেশ এর, কিন্তু আমার গ্রামের বাড়ি জেতে এমন কিছু সাইট আছে যেগুলো ইন্ডিয়ান।
ধন্যবাদ
৫|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: দারূণ...... ![]()
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩
হীরা ৪৪ বলেছেন:
কি দারুন ?
৬|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭
শ।মসীর বলেছেন: dry gin er bottle amne falaia rakse ![]()
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫
হীরা ৪৪ বলেছেন: খাওয়া শেষ মনে হয় , তাই। জিনিস টা ভালা না ভাই। খাইতে বিশ্রী, বমি আহে, তার পর য় কিসসু করার নাই দক্ষিনে এই জিনিস টার বিকল্প খুব্বি কম(টাকা থাকলে আছে)। ২০১০ এ খাইসিলাম একবার :!> :!> :!>
৭|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮
সাজিদ ঢাকা বলেছেন: ভাই ৪ নাম্বার সংকেতে , ট্রলারে করে গেসিলাম , , সেই লাগসিল , , পোস্টে +++++
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪
হীরা ৪৪ বলেছেন: হ্যাঁ এ এ এ কন কি ? আমিয় ভাবসিলাম রবি ক্রুসো রে পেছনে ফালামু বাট ভাই ঢেউ দেইখা ডরাইছি। তয় লাইফে কোনও একবার জামুই জামু ট্রলারে করে।
৮|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭
স্পাইসিস্পাই001 বলেছেন: যদিও গিয়েছি.... তারপরেও ভার্চুয়ালি ঘুরতে ভালই লাগলো......
ছবি এবং উপস্থাপনা প্রশংসনীয়.....
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫
হীরা ৪৪ বলেছেন: অ্যা তাইলে আমিও পারি নাকি? ধন্যবাদ
৯|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++++ সুন্দর
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬
হীরা ৪৪ বলেছেন: অপূর্ণ আমি একটা পূর্ণ কথা চাই :> :>
১০|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮
মাক্স বলেছেন: সুন্দর!
ডিসেম্বরেই গেসিলাম একবার!+++
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
হীরা ৪৪ বলেছেন: তাই নাকি ? আমি আবার যাবো তবে এবার বোটে করে।
১১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০
চুক্কা বাঙ্গী বলেছেন: চমৎকার লাগলো ছবিগুলা। ভাই কোন লেন্স ইউজ করেন?
কয়েক জনের কাছে শুনলাম সেইন্ট মার্টিনে নাকি এখন আর রাত্রে থাকতে দেয়না। কথাটা সত্যি নাকি?
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১
হীরা ৪৪ বলেছেন: কই নাতো আমি কিছু দিন আগে গেছিলাম, আমরা তো দুই দিন ছিলাম। ভাই লেন্স যেঁ কোনটা আমি জানি না। ক্যামেরা আমার বন্ধুর ছিল, আমি ফাকে ফাকে কয়টা তুলছি। ক্যানন ৫৫০ ডি ছিল।
১২|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪
বসে বসে ভাবি বলেছেন: valo likhsen adventureta.
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১
হীরা ৪৪ বলেছেন: তাই নাকি? ধন্যবাদ
১৩|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪
কামরুল হাসান জনি বলেছেন: ভাই কোন ছবিই তো দেখতেছি না।
২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৮
হীরা ৪৪ বলেছেন: কি জানি ভাই , আবার একটু দেখেন আসবে
১৪|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০
যীশূ বলেছেন: দু একটা ছবি বেশ ভালো
২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১০
হীরা ৪৪ বলেছেন: বন্ধুর ক্যামেরা দিয়ে তুক টাক করি, সিখি নাই কোথাও , সামনে বড় লোক হয়ে একটা কিনবো ক্যামেরা। ধন্যবাদ
১৫|
৩০ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৮
তানজিয়া মোবারক মণীষা বলেছেন: ছবিগুলো খুবই সুন্দর, সেন্টমার্টিন না গেলেও যেন কিছুটা ঘুরে এলাম ছবিগুলো দিয়ে। +++
২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১১
হীরা ৪৪ বলেছেন: ধন্যবাদ
১৬|
০৪ ঠা মার্চ, ২০১৫ বিকাল ৩:২৪
bond007 বলেছেন: খুব ভালো লাগলো। আমাকে একটি ব্্যপারে হেলপ্ করতে পারেন? আমি আমার ব্লগে ছবি এড করতে পারছিনা। কিভাবে আপনি এড্ করেছেন কাইন্ডলি বলবেন?
১৭|
০৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫১
হীরা ৪৪ বলেছেন: গুঁতাগুঁতি করে দেখেন পারবেন ।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১২
১১স্টার বলেছেন: আমি ৯৭ এ গেছিলাম বোটে করে যে ভয় পাইছিলাম তখন জাহাজ ছিলো না।