| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুয়াশা ঢাকা গভীর রাতে আমি একলা কোনও ল্যাম্পপোস্ট
এই আমার সবুজ বাড়ির পিছনের বাগান যার প্রত্যেকটি ইঞ্চিতে আমার ছোট বেলা , আমার কৈশোর , আমার যত সব সবুজ স্বপ্ন একটু একটু করে আমাকে বড় করল।
বাগান পেরিয়ে আমার সেই তেপান্তরের মাঠ। কখনো সবুজ ধানের দোল কখনো রুপালি চাদের আলোয় একটু একটু করে আমাকে ভালবাসতে শেখাল।
যখন বন্যায় পাশের নদি নালা ভরে যেত নৌকা নিয়ে কোথায় সেই দূর দুরান্ত থেকে হাঁটের মানুষেরা আসতো বাজারে। ঠিক এমন বিকেলে
আব্বা যখন মধ্য দুপুরে মাঠে কাজ করতে করতে ক্লান্ত, শুধু বলতেন বাবা তুই সুধু বসে থাক, তখন দেখতাম উপরে আমার সত্য ঠিকানা, নীল আকাস জুরে আমার বাড়ি।
যখন সোনার তরি পরলাম পাঠ্য বই এ , এমন দৃশ্য ভাবতে শেখাল নতুন করে
চাদের জন্য অপেক্ষা, এখন রুপালি আলো নিয়ে যাবে এক অদ্ভুত মুগ্ধতায় , চলবে গান আর আড্ডা (শেষ ছবিটা আমার বন্ধুর তোলা )
ছুটি শেষ!! আবার পড়ে ঝুলে ঢুলে অন্য কোনও ছুটিতে আমার সবুজ বাড়িতে ফেরা হবে। বুকটা শুন্য শুন্য লাগে , আর বুঝি সেই ছোট বেলার মতো মাঠ ঘাট আমায় মনে রাখে না। আর বুঝি ফেরা হবে না একেবারে যেভাবে একদিন বেড়িয়েছিলাম। খুব ইচ্ছা হয় যদি চেনা মুখ গুলোর সাথে আমার বুকের একটা জায়গায় এই ছবি গুলো যখন তখন বাস্তব করতে পারতাম!! হয় না আবার সময় নিজের মতো মুছে ফেলে।
দেখা হবে আমার সবুজ বাড়ি আমার ছোট বেলার সবুজ গ্রাম, দেখা হবে আবার ছুটিতে।
২১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৭
হীরা ৪৪ বলেছেন: ধন্নবাদ
২|
২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৪
অনন্ত জীবন বলেছেন: I love Technology & I love Green. Both together make me feel like die
২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪২
হীরা ৪৪ বলেছেন: তাই নাকি ??
৩|
২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৫
মিত্রাক্ষর বলেছেন: খুব ভালো লাগলো ![]()
২১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৭
হীরা ৪৪ বলেছেন: ![]()
৪|
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৪
এহসান সাবির বলেছেন: দারুন ছবি।
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৪
হীরা ৪৪ বলেছেন: ধন্যবাদ , গ্রাম টাও দারুন
৫|
২১ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৭
শাহীদুল বলেছেন: ছবিগুওলো খুবই সুন্দর
২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪১
হীরা ৪৪ বলেছেন: ধন্যবাদ
৬|
২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৩
স্বপনচারিণী বলেছেন: অনেক কষ্টে সামুতে ঢুকলাম। যাহোক খুবই সাধারন ছবি। তেমন আগ্রহ ছিলনা দেখার। কিন্তু কেন দেখলাম জানেন? ছবিগুলোতে আপনার বাল্যকালের অনেক ভাল লাগা, মন্দ লাগার স্মৃতি জড়িয়ে আছে। আপনিতো অনেক ভাগ্যবান । কারন ছুটিতে আপনার প্রিয় স্থানের দেখা পান। আমরা যারা শহরে মানুষ হয়েছি, আমাদেরও আশেপাশে একসময় সবুজ ছিল, অনেক পাখি ছিল,পুকুর ছিল। এখন সেখানে শুধু বিল্ডিং এর সারি। স্মৃতিগুলোকে জড়িয়ে ধরতে পারিনা। ভাল থাকুন আপনি আর সুন্দর থাকুক আপনার গ্রাম।
২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪১
হীরা ৪৪ বলেছেন: ছবি হয়ে বুকে বাজে অলস সময় গুলতে আমার ছেলে বেলা। আমার তেপান্তর। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সুন্দর।