নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীপা জামান

মানুষ

নীপা জামান › বিস্তারিত পোস্টঃ

বিশ্বকাপ ফুটবল

১৪ ই জুন, ২০১৪ ভোর ৫:৫১

ফুটবল বিশ্বকাপ কে কেন্দ্র করে কত মানুষ পাই পাই পয়সা জমিয়ে টিভি কিনেছে একসময়! নিজের চোখে দেখছি সেইসব কষ্ট আর আনন্দ। মানুষ কে দেখছি ২০/২৫ জন এক জায়গায় হয়ে এক টিভি তে খেলা দেখতে উৎসব আমেজে। ভিন্ন ভিন্ন দলের সমর্থক সব একসাথে ঠাসাঠাসি কইরা বইসা খেলা দেখার সেই আনন্দ উৎসব আমেজ আমার চোখে আজ ও লেগে আছে, সেই আনন্দ-দুঃখ উত্তেজিত চিৎকার চেঁচামেচি আজ ও কানে বাজে। তখন ফুটবল বিশ্বকাপ ই সব ছিলো, অন্য কোন বিশ্বকাপ এর নাম গন্ধ ঐ আমলে টের পাওয়া যাইতো না তেমন। মানুষ তখনো পতাকা টাঙ্গাইতো, এখনকার মত ব্যাপক না হইলেও একটা মহল্লায় একটা কইরা প্রিয় দলের পতাকা টাঙ্গানো থাকতো, মানুষ কখনো ভুলেও ভাবে নাই যে ঐ পতাকা টাঙ্গানো নিজের পতাকা রে অপমান করা কিংবা পতাকা টাঙ্গানোর নিয়ম নিয়া ও মানুষ ভাবে নাই বরং বিশ্বকাপ একটা টানটান উত্তেজনা সম্পন্ন উৎসব আমেজ এ বিরাজ করেছে। মানুষ এর মনের আনন্দ, খেলার প্রতি ভালবাসা ঠিকরে বের হয়ে আসে ঐ ফুটবল বিশ্বকাপ নিয়ে।

আমরা দিনের পর দিন সচেতন হচ্ছি আবার এক ই সাথে সবকিছুর ভেতর আমাদের সংকীর্ণ চিন্তাধারার বীজ ও বোপন করে চলেছি। সবকিছু কে আমরা আমাদের রাজনীতি, মতবাদ, সুশীলতা, জটিলতার পাল্লায় মেপে নিজেদের কে মহান পণ্ডিত প্রমাণ করতে ব্যাস্ত হয়ে উঠেছি। সহজ সাধারণ বলে কিছু আর থাকছে না। উন্নত রোবট হয়ে চলেছি আমরা সব! সব বুদ্ধিজীবী বোদ্ধা পর্যায়ে চলে গিয়েছে, যেখানে ছোট ছোট সহজ সাধারণ অকারণ আনন্দের, উত্তেজনার কোন স্থাণ নাই...!!!

আমি আবাল ছিলাম, আছি, থাকবো এবং আবাল আমজনতা হইয়া আমি যে শান্তি পাই তা সুশীল/ গালিবাজ বুদ্ধিজীবী গণ কোনভাবেই উপলব্ধি করার যোগ্যতা এবং সক্ষমতা রাখে না...!!!



অফটপিকঃ

খেলায় একটা ব্যাপার আমি খুব চাই। তা হলো যে ভাল খেলবে সে জিতবে। আমার পছন্দের দল সেরা খেলবে - এইটা আমার আশা- আকাংখা - দু'আ থাকে কিন্তু তাই বলে ভাল খেলা কোন দল কে আমি অবমূল্যায়ন করতে রাজী না। খেলায় হার জিত আছে। মাঠে শ্রম এবং বুদ্ধি দিয়ে প্রতিটা খেলোয়াড় খেলে, তাদের ভেতর সেরা যারা খেলবে তারা ই জিতবে। ভালবাসার দলের জন্য চোখের পানি পড়তে পারে আবেগে কিন্তু যোগ্যতার লড়াই এ যোগ্য মানুষ গুলো বিশ্বকাপ অর্জন করবে- এটাই প্রত্যাশিত আর সেই প্রত্যাশা যদি আমার ভাল লাগার দল টি পূরণ করে তো চাইরদিক চোখের পানি আর চাঁদ এর আলোয় ঝাপসা ফকফকা...

আমার ভাল লাগার অনেক দল আছে। কোন দলের প্রতি কোন রকম বিরাগ নাই।আমার পছন্দের আরেক অদ্ভুত খেলোয়াড় দল হইলো ক্যামেরুন তারপর ও আমি কইলাম হার্ডকোর আর্জেন্টাইন। হারলেও আর্জেন্টাইন জিতলেও আর্জেন্টাইন ... খারাপ খেললেও আর্জেন্টাইন , ভালা খেললেও আর্জেন্টাইন

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৪ বিকাল ৫:২১

মুহামমদল হািবব বলেছেন: ঠিক।

২| ১৪ ই জুন, ২০১৪ বিকাল ৫:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হারলেও আর্জেন্টাইন জিতলেও আর্জেন্টাইন ... খারাপ খেললেও আর্জেন্টাইন , ভালা খেললেও আর্জেন্টাইন !:#P !:#P

৩| ১৪ ই জুন, ২০১৪ বিকাল ৫:৫৮

প্রবাসী পাঠক বলেছেন: হারলেও আর্জেন্টাইন জিতলেও আর্জেন্টাইন ... খারাপ খেললেও আর্জেন্টাইন , ভালা খেললেও আর্জেন্টাইন

৪| ১৪ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

স্পর্শহীন কিছুদিন বলেছেন: আর্জেন্টিনা....।

৫| ২২ শে জুন, ২০১৪ ভোর ৫:৪৪

নীপা জামান বলেছেন: আপনাদের সকল কে ধন্যবাদ :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.