নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি তোর ডাক শোনে কেউ না আসে তবে একলা চল রে

জোহার হুল

জাগো , বাহে, কোনঠে সবায়

জোহার হুল › বিস্তারিত পোস্টঃ

আমার প্রিয় স্বদেশ আজ !!!!!

০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

আমার প্রিয় স্বদেশ আজ যুদ্ধে যুদ্ধে বিরান ভুমি।



শিবিরের যুদ্ধ পুলিসের সাথে ,মোল্লদের যুদ্ধ নাস্তিক দের বিরুদ্ধে ।

আওয়ামিলিগের টার্গেট খালেদা, খালেদা ধ্বংস চান আম-বামের

চেতনাধারিরা নিজেদের ভিতরেই যুদ্ধে লিপ্ত।



জামাত যুদ্ধ করছে আদালতের সাথে , ছাত্রলিগ কোপাচ্ছে সবাইকে

সংখ্যালঘুর ঘর পুড়ছে মন্দির জ্জলছে মুখোশ বন্ধুর হাতে,

অবুঝ তারুণ্য ঝুকছে অনশন যুদ্ধে

ছাত্রদলের সেনানিরা গ্রুপিং যুদ্ধে হত আর নিহত।



যুদ্ধে এখন রিজারভ সেনার তলব হয়েছে –বি এন পি হেফাজত কে নামালো দেখে আওয়ামিলিগ ওলামা মাসায়েখ ,মানবাধিকার কমিশন, নিরবাচন কমিশন , নাগরিক সমাজ মিডিয়া আর দালাল কলমজীবী সবাইকে একে একে মাঠে ছাড়ছে।



গালাগালি গোলাগুলি , লাঠি কক্-টেল , ব্লগ ফেসবুক সাউন্ডগ্রেনেড রঙিন পানি , হরতাল অবরোধ , লঙমাচ্ টিয়ারসেল , ফতয়া স্লোগান , ডাণ্ডাবেড়ী রিমান্ড কোন অস্ত্র ব্যবহারে কেউ দ্বিধা করছে না । যুদ্ধের সেনাপতিরা হুঙ্কার দিছেচন “ Archers, Ignite “



যুদ্ধে নীতির প্রশ্ন তোলার মত বেকুব তো তারা নয় ।

যুদ্ধ কালে মানবতা নির্বাসনে যায় ।





কিন্তু এই যুদ্ধ কোন দূরবর্তী যুদ্ধক্ষেত্রে হচ্ছে না , যুদ্ধ চলছে শ্যামল মফস্বলে , গ্রামে , রাজপথে , মঞ্চে সোশ্যাল মিডিয়ায় – এই যুদ্ধের বলি কেবল উলু বনের নলখাগড়া জনগন।



জনগন , হায় নলখাগড়া জনগন- জন্মই যাদের আজন্ম পাপ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: ""মোল্লদের যুদ্ধ নাস্তিক দের বিরুদ্ধে"" অত্যন্ত আপত্তিকর একটি শব্দ ব্যবহার করেছেন।

আপনি নিশ্চয়ই শার্ট-প্যান্ট পরা কোন ভদ্রলোককে দেখলেই উনাকে "স্যার" বলে সম্মোধন করেন না, তাই না?????????

তাহলে দাড়ি-টুপি/পাজামা-পাঞ্জাবী পরিহিত কোন ভদ্রলোককে দেখলেই "মোল্লা" কেন বলতে হবে???????????

অথবা আপনি আওয়ামীলীগ/বিএনপি/জাতীয় পার্টিকে যেমনভাবে আওয়ামীলীগ/বিএনপি/জাতীয় পার্টি হিসেবেই সম্মোধন করে থাকেন সেভাবেই আপনার ভাষায় "মোল্লা"রা ওতো হেফাজতে ইসলাম নামেই মাঠে নেমেছে।

০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

জোহার হুল বলেছেন: Mollah - a Muslim trained in the doctrine and law of Islam; the head of a mosque অত্যন্ত আপত্তিকর একটি শব্দ কেমনে হইল ?

বানান ভুল হৈসে সেটার জন্য দুঃখিত ।

২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:১২

মামুন রশিদ বলেছেন: জনগন , হায় নলখাগড়া জনগন- জন্মই যাদের আজন্ম পাপ।


চমৎকার, ভালো লিখেছেন ।


উপরের মন্তব্যের জবাব সুন্দর হৈসে ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.