নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধৈর্য্য একটি মহৎ গুন ।

লাবনী আক্তার

সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।

লাবনী আক্তার › বিস্তারিত পোস্টঃ

পাগলাগারদ

১৫ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩৬

গত মাসে ট্রেনিং এর জন্য পাবনা গিয়েছিলাম। বেশ এক্সসাইটেড ছিলাম। পাবনা যাওয়ার আগে ফেবুতে একটা স্ট্যাটাস দিলাম 'পাবনা যাচ্ছি কাল সকালে। পাবনার কি কি বিখ্যাত? ' বন্ধুরা কমেন্ট দিল-

- ঘটনা কি? কবে পাগল হইলা?
- জানাইতা আগে উইশ করতাম।
- শেষ ইচ্ছা তাইলে এইটাই না?
- পাগলাগারদ ? লুল
আমিও বললাম - কারো বুকিং লাগবো নাকি? ;)

এই প্রথম অনেকটা দুরের পথ আমি একা গেলাম। ভালো লাগল অনেক। :) যাইহোক, ট্রেনিং এর ২য় দিন আমরা সবাই বায়না ধরলাম ট্রেইনার এর কাছে যে, আমরা ঘুরতে বের হব। পরদিন কথা মত বিকেলে আমরা পাবনা ঘুরতে বের হলাম। আমাদের ইচ্ছা শহরে যাওয়া, মেন্টাল হসপিটাল দেখা এবং প্যারা মিষ্টি খাওয়া। পাবনার প্যারা মিষ্টি বিখ্যাত। আর কাঁটাভোগ, রাজভোগ মিষ্টি ও বিখ্যাত। শহরে যাওয়ার আগে আমরা মেন্টাল হসপিটালে গেলাম। ভেতরে ঢুকতে দিচ্ছিলনা। অনেক বলে প্রথমে আমরা ৩ জন ঢুকলাম। বিশাল এলাকা জুরে মেন্টাল হসপিটাল। বেশ খানিকটা গিয়ে আমরা ৩ জনই যে দিকটায় রোগীরা থাকে সেদিকে গেলাম। এর মাঝে আমি কিছু ছবি তুললাম। ভেতরে ছবি তুলা নিষেধ।

তাই কয়েকটা ছবি তুলার পর আর তুললাম না। আমাদের দেখে মানসিক ভারসাম্যহিন সেই মানুষগুলো সালাম দিচ্ছিল। ( আমার পাগল শব্দটা ইউজ করতে ভালো লাগছেনা)
'আফা আসসালামুয়ালিকুম!' আফা কেমন আছেন?
আফা ক্যামেরা আনেন নাই? একটা ছবি তুলেন।
আমরা বললাম না, ক্যামেরাত আনি নাই ভাই।
অনেক কথা বলছিল তারা। একজন বলছিল কেন সে এখানে থাকে। একটা জায়গায় গিয়ে দাড়াই আমরা। সেখানে সবাই কথা বলছিল একসাথে। তাদের মাঝে একজন সবাইকে ধমক দিয়ে বলল 'সাইলেন্ট! তোমরা বেশি কথা বল'। আম
আমি তার কথা শুনে তাকে জিজ্ঞেস করলাম ' আপনি কি পড়াশুনা করেছেন? ছেলেটার জবাব - হ্যাঁ। আমি ঢাকা ইউনিভারসিটি থেকে
mathemtics এ মাস্টার্স করেছি এবং উনি 1st class পেয়েছেন। শুনে অনেক অবাক হলাম। কথাগুলো বেশ সুন্দর করে বলছিলেন। আমাদের বলল, আপা কবিতা শুনবেন? দৌড়ে গিয়ে একটা ম্যাগাজিন নিয়ে আসল আর আবৃতি করল একটা কবিতা। কবিতার নাম ' প্রেম' । সুন্দ
জিজ্ঞেস করল ছেলেটা ,আমরা কি গাড়ি নিয়ে এসেছি কিনা? সে বলছিল- আপনারা গাড়ি না আনলে কোন সমস্যা নাই। আমাদের ১০ টা গাড়ি আছে। এখনি ফোন দিলে গাড়ি চলে আসবে। জিজ্ঞেস করালাম বাসা কোথায়? বলল উত্তরা , ৬ তলা বিল্ডিং । সততা
construction তাদের। আরও অনেকগুলো রুমের সামনে গেলাম। কিন্তু তাদের দেখে অনেক খারাপ লাগছিল। চোখ দুটি আপনি ভিজে উঠল। কেউ আমাদের দেখে গান করছিল, কেউবা চুপ করে দেখছিল, কেউবা টাকা চাচ্ছিল।
শুধু বার বার মনে হচ্ছিল এই মানুষগুলো কোন মায়ের ছেলে, কারো বা ভাই, কারো বা বাবা ।
সেই মানুষগুলোর কত না দুঃখ এই মানুষগুলোর জন্য। কতটা কষ্ট বুকে পুষে রেখেছেন সেই মানুষগুলো, কেউ জানিনা আমরা কেউ জানিনা। :((
সেখান থেকে বের হয়ে আসার পর স্বাভাবিক হতে পারছিলাম না। কেন জানি খুব কষ্ট লাগছিল। আর সেই ছেলেটার কথা মনে পরছিল। যে ঢাকা ইউনিভারসিটিতে পড়াশুনা করেছেন। খুব মায়া লাগছিল ছেলেটার জন্য। আর একজন এই ছেলের মত শিক্ষিত ছিল। তার ইংলিশ উচ্চারন ব্রিটিশ উচ্চারনের মত ছিল। এই মানুষগুলোর জন্য আমাদের সবার খারাপ লাগছিল।

আমরা কত মজা করি এই ভারসাম্যহিন মানুষগুলো নিয়ে! না আর যেন আমরা মজা না করি। পাবনার কথা শুনে আমরা যেন পাগলাগারদ যাচ্ছি কিনা বলে মজা না করি।
আমরা দুয়া করি আল্লাহ যেন আর কোন মায়ের সন্তান কে মানসিক ভারসাম্যহিন না বানায়। আর কোন মায়ের বুক খালি করে পাবনা হেমায়েতপুর না পাঠায়।

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪৫

নেক্সাস বলেছেন: আমরা কত মজা করি এই ভারসাম্যহিন মানুষগুলো নিয়ে! না আর যেন আমরা মজা না করি। পাবনার কথা শুনে আমরা যেন পাগলাগারদ যাচ্ছি কিনা বলে মজা না করি।
আমরা দুয়া করি আল্লাহ যেন আর কোন মায়ের সন্তান কে মানসিক ভারসাম্যহিন না বানায়। আর কোন মায়ের বুক খালি করে পাবনা হেমায়েতপুর না পাঠায়।

১৫ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪৮

লাবনী আক্তার বলেছেন: এই ব্যাপারে আসুন আমরা সচেতন হই। ধন্যবাদ।

২| ১৫ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫০

রানার ব্লগ বলেছেন: আল্লাহ যেন আর কোন মায়ের সন্তান কে মানসিক ভারসাম্যহিন না বানায়। আর কোন মায়ের বুক খালি করে পাবনা হেমায়েতপুর না পাঠায়।

১৫ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫৪

লাবনী আক্তার বলেছেন: আসুন মনে প্রানে আমরা এই দুয়া করি সবসময়।
ধন্যবাদ।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫৭

গ্রাম্যবালিকা বলেছেন: আল্লাহ যেন তাদের সবাইকে সুস্থ করে দেন। আমীন

১৫ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫৮

লাবনী আক্তার বলেছেন: আমিন।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:১৯

আবু সালেহ বলেছেন: আমরা দুয়া করি আল্লাহ যেন আর কোন মায়ের সন্তান কে মানসিক ভারসাম্যহিন না বানায়। আর কোন মায়ের বুক খালি করে পাবনা হেমায়েতপুর না পাঠায়।

১৫ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২৭

লাবনী আক্তার বলেছেন:

ধন্যবাদ পরার জন্য । ভালো থাকবেন ।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভাবছিলাম ফান পোষ্ট । তাই পড়তে আসলাম । পড়ার পর মনটাই খারাপ হয়ে গেলো । আপনারে কইস্যা মাইনাস /:)

১৫ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৩০

লাবনী আক্তার বলেছেন: মন খারাপ করিয়ে দেবার জন্য দুঃখিত।
পোস্টটা পড়ার জন্য ধন্যবাদ।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের মিডিয়া গুলো এইসব ব্যাপার গুলো নিয়ে চুপ!!!!!!!!!!!!!!!!

অথচ এইরকম পজিটিভ মেসেজ নিয়ে দারুন সব ছবি হতে পারে।

বিশ্বের বিভিন্ন দেশেই হচ্ছে! আমরা কেমন যেন ছন্দহারা, খাপছাড়া!!!

আপনার আবেগকে স্যালুট।

১৫ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৪৪

লাবনী আক্তার বলেছেন: হুম! ঠিক বলেছেন।
ধন্যবাদ বিদ্রোহী ভৃগু। শুভকামনা রইল।

৭| ১৫ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:১১

সান্তনু অাহেমদ বলেছেন: পুরো দেশ যেখানে পাগলদের স্বর্গরাজ্য; সেখানে আলাদা করে গরদ খুঁজে লাভ কী??

দেশ সকল প্রকার পাগল মুক্ত হোক, প্রেম পাগল ছাড়া। হাহাহা।

শুভ কামনার জল এক চিলতে।

১৭ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৮:১২

লাবনী আক্তার বলেছেন: ভালই বলছেন। ধন্যবাদ।

৮| ১৭ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৮:৪৭

অপূর্ণ রায়হান বলেছেন: মনটা খারাপ হয়ে গেল । আপনাকে মাইনাচ মাইনাচ !



ভালো থাকবেন সবসময় ।

১৭ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৮:৫৯

লাবনী আক্তার বলেছেন: :( :(


আপনিও ভালো থাকবেন ভাই।

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৩৮

প্রিন্স হেক্টর বলেছেন: আপনার সাহস আছে :)

২৪ শে ডিসেম্বর, ২০১২ সকাল ৮:৩৫

লাবনী আক্তার বলেছেন: B-) B-)
ধন্যবাদ।

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

পথহারা সৈকত বলেছেন: আমার আপু এখনও আমাকে পাগল বলে। আমি মনে হয় একটুস খানি পাগল। আমার ও তাই মনে হয়।একটা সময় মনে হত পুরা পাগল হলেই মনে হয় ভাল হত।

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৫

লাবনী আক্তার বলেছেন: পুরা পাগল কেন হতে চান?

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪০

পথহারা সৈকত বলেছেন: লেখক বলেছেন: পুরা পাগল কেন হতে চান?

কিছু কষ্ট পিছু ছাড়ে না বন্ধু, তাই পুরা পাগল হতে চাই। আর পাগলের ডাক্তার তো আছেই আশে পাশে :P :P :P :P :P

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮

লাবনী আক্তার বলেছেন: সুখ আর দুঃখ নিয়েই জীবন। যদিও দুঃখটা একটু বেশিই থাকে । তাই বলে পাগল হতে হবে কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.