| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপলক
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
আজ সনাতন ধর্মাবলম্বীদের শুভ দীপাবলি ও শ্যামাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আমার এলাকার কালিমন্দির, আর ৬টি হিন্দুদের বাসায় আলোয় আলোয় ভরে গেছে। প্রদীপগুলো দেখে মনে হচ্ছে, মাটিতে আকাশের তারা। অন্যদিকে অনেক বছর পর বগুড়া শহরে এত এত আলো আর শব্দের ঝলকানিতে আকাশ বাতাস ভরে গেছে। মনটাও আজ অন্য রকম।
আমার মনে পড়ে না, গত ১০ বছরে মুসলিম ভাইয়েরা ঈদের চাঁদ রাতে এত পরিমান পটকা বা আতোশ বাঁজি ফোটাতে পেরেছে বগুড়া শহরতলীতে। অবশ্য তখন ছিল বুবুর রাজত্বকাল, এখন ভাইয়ার...যিনি ১৮ বছরে একবার শুধু বাইতুল মোকাররমে নামায আদায় করছেন। কিন্তু ৬টি পূজা মন্ডবে ৩ দিনেই ভিজিট করেছেন। কাজেই আমাদের লোকাল দাদারা বুঝে গেছেন, আশির্বাদের হাত তাদের ঘাড়ে রয়েছে। তাই হয়ত:
নো চিন্তা ডু ফুর্তি... পটকা ফুটবে আজ দীপাবলি।
আইনের প্রয়োগ সবার জন্য সমান হওয়া দরকার। আশাকরি, মুসলিম ভাইয়েরাও আসছে ঈদে পটকা বা আতোশ বাঁজি ফুটিয়ে আনন্দমুখর পরিবেশ তৈরী করবে।
দীপাবলি ও শ্যামাপূজার বিশেষ তথ্য:
• আলোর উৎসব: দীপাবলি হলো মূলত আলোর উৎসব, যা অন্ধকার পেরিয়ে আলোর জয় এবং জ্ঞানের প্রতীক। এই দিনে ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হয় এবং আলোকসজ্জা করা হয়।
• শ্যামাপূজা: বাঙালির সংস্কৃতিতে দীপাবলির দিনেই শ্যামা মায়ের (কালীর) আরাধনা বা শ্যামাপূজা হয়ে থাকে।
• লক্ষ্মীপূজার শুভ মুহূর্ত: শাস্ত্রমতে আজকের দিনে লক্ষ্মীপূজার শুভ সময় শুরু হবে সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে এবং চলবে সন্ধ্যা ৭টা ৫০ মিনিট পর্যন্ত। এছাড়া প্রদোষ কাল বিকাল ৫টা ৩১ মিনিট থেকে রাত ৮টা ৯ মিনিট পর্যন্ত থাকবে।
©somewhere in net ltd.