| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপলক
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ: খাবারে সিসা, আমরা আর বাঁচব না। এসবের মানে কি?
এই আজাইরা তথ্যের প্রথম প্রকাশ icddrb and Stanford University study একটা গবেষনা পত্রে। আমি পুরো রিপোর্টের শুধু সার সংপেক্ষ বলব। তারা দেখেছে, একদম নতুন রিসাইকেল্ড অ্যালুমিনিয়ামের পাত্রে ভাতে ৩০৫ মাইক্রোগ্রাম ও খিচুড়িতে ৪২০ মাইক্রোগ্রাম সিসা পাওয়া যেতে পারে যদি হাঁড়িটি ১০০০ গ্রাম (১কেজি) ওজনের হয়। তাও প্রথম এক বা দুবার রান্নার সময়।
কিন্তু ১ কেজি চালের ভাত রান্না করতে সর্বোচ্চ ৩০০গ্রাম ওজনের অ্যালুমিনিয়ামের পাত্র দরকার হয়। মানে আমরা যে পাতিল বা হাঁড়িতে ১ কেজি চালের ভাত রান্না করি তাতে ১০০ মাইক্রোগ্রাম সিসা থাকবে। আবার ১কেজি চালের ভাত খাবেন ৮ জনে। অর্থাৎ মাথাপিছু ১২.৫ মাইক্রোগ্রাম সিসা। এটা নতুন পাতিলের ক্ষেত্রে, তাও যদি সেগুলো ইলেকট্রনিক্স বা মেশিনারিজ থেকে সংগৃহীত অ্যালুমিনিয়ামের পাত্র হয়। আর পুরোন হাঁড়িপাতিলের ক্ষেত্রে প্রায় ৬০ মাইক্রোগ্রাম পাওয়া যেতে পারে প্রতি কেজি হাঁড়ির ওজনে। অর্থাৎ মাথাপিছু ১.৮ মাইক্রোগ্রাম খাবারে।
কিন্তু আমাদের দেশে হালকা হাঁড়িপাতিল সাধারনত ভার্জিন অ্যালুমিনিয়াম বা পুরোন হাঁড়িপাতিল থেকে তৈরী করা হয়। কারন বিশুদ্ধ না হলে, হালকা পাতলা হাঁড়িপাতিল তৈরীর সময়েই ফুটো বের হয়। সেক্ষেত্রে কেজিতে ৬০ মাইক্রোগ্রাম বা তারও কম পাবার কথা।
WHO এবং CDC এর মতে মানুষের শরীরে ২৫০ মাইক্রোগ্রাম পর্যন্ত সীসা রক্তে থাকলে সেটা নিরাপদ। বয়স ভেদে কিছুটা কম বেশি আছে।
আপনি কি জানেন, ঢাকায় বসবাসকারী একজন মানুষ দৈনিক কত গ্রাম সীসা বাতাস থেকে নি:শ্বাসের মাধ্যমে গ্রহন করে?
৫ থেকে ১১.৬ মাইক্রোগ্রাম প্রতিদিন শুধু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। যেখানে অ্যালুমিনিয়ামের পাত্র থেকে ১.৮ - ৪ মাইক্রোগ্রাম প্রতিদিন গ্রহন করার কথা। খাবার পাত্র পরিবর্তন বা পরিমার্জনের আগে বাতাস বিশুদ্ধ বেশি জরুরী, তাই নয় কি??? অন্যদিকে সমস্ত চাষের মাছে সীসা, আর্সেনিক, ক্যাডমিয়াম সহ অনেক রাসায়নিক দিয়ে ভর্তি। তেলাপিয়া খাওয়া যে কথা, কাতল খাওয়াও একই কথা। কারন মাছের ফিড একটাই। আর তাতে ট্যানারীর বর্জ্য মেশানো থাকে। কাজেই মাছের সীসা দূর করা আগে দরকার নাকি হাঁড়িপাতিল থেকে?
সচেতনতার উদ্দ্যোগ ভাল, কিন্তু সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না। আমি সংবাদ মাধ্যমকে আরও দায়ীত্বশীল হবার অনুরোধ করবো।
অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ: খাবারে সিসা!
©somewhere in net ltd.