নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

কচুরিপানা কে সম্পদে পরিনত করুন

১৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:২৮



খালবাবা নির্বাচিত হবার পর থেকে, প্রতি সপ্তাহে কমবেশি টিভিতে নিউজ আসে যে কচুরিপানা খাল বা ছোট নদী ভরাট করে ফেলে। তাই নাব্যতা নেই, পানি নিষ্কাশিত না হতে পেরে দূর্গন্ধ হচ্ছে, মশা মাছি উপদ্রপ বেড়ে যায়, জলাশয় ভরাট করে ফেলছে। কৃষিজমিতে সেচের পানি পেতে হিমসিম খেতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কেউ কেউ আবার কচুরিপানার কাটিং বোট বানিয়ে ফেলেছে।

কচুরিপানাকে উটকো ঝামেলা না ভেবে, অর্থকরী সম্পদে পরিনত করুন। কয়েকটা পদ্ধতি বলে দিচ্ছি। আপনার যা মনে চায়, বেছে নিন। আয় করুন। দেশের সেইসব জলাশয় রক্ষায় অংশগ্রহন করুন। কেউ বাঁধা দেবার নেই।

ক). শুকিয়ে বিক্রি করা: ১৮ ইঞ্চি লম্বা শুকনো কচুরিপানা ডাটা কুটির শিল্পে খুব চাহিদা। ইউটিউবে অনেক ভিডিও আছে। উৎসাহ মূলক দুটি ভিডিও লিঙ্ক দিলাম: শুকনো ১ কেজি কচুরিপানার দাম ৫০ টাকা এবং কচুরিপানা এখন কোটি টাকার সম্পদ !! রপ্তানী হচ্ছে
খ). খাদ্য হিসেবে খাওয়া: ক্ষতিকারও কোন উপাদান না থাকায় খাওয়া যায়। তবে সুস্বাদু নয়। খাদ্য হিসেবে কচুরিপানা
গ). পশু খাদ্য হিসেবে ব্যবহার: বেশি খাওয়ালে গাভীর দুধ পাতলা হয়ে যায়। তবে গবাদী পুশুরা খুব আগ্রহ নিয়ে খায়।
ঘ). জৈব সার প্রস্তুত করা: ইন্টারনেটে অসংখ্য ভিডিও আছে। সেখানে দেখতে না চাইলে নীচের নিয়ম অনুরস্মরন করলেই হবে। খুব সিম্পল।




কচুরিপানা জৈব সার প্রস্তুত করতে প্রয়োজনীয় উপকরণ:
• গোবর বা পচা কাঁদা মাটি
• ইউরিয়া ও টিএসপি সার (বা ট্রাইকোডার্মা ছত্রাক)
• ছাই বা চুন


তৈরির প্রণালি : স্তূপ বা গাদা পদ্ধতি

১. জায়গা নির্বাচন:

পানি জমে না এমন একটি উঁচূ জায়গা নির্বাচন করতে হবে যদি ১ বছরের পরিকল্পনা করা হয়। আর যদি ৩-৪ মাসের টার্গেট ধরা হয়, তবে সেই ৩-৪ মাস পানি জমে না এমন যে কোন জায়গা হলেই চলবে। কি পরিমান কচুরিপানা পাওয়া যাবে, তার উপর জায়গা কত টুকু লম্বা/প্রস্থ হবে, সেটা বুঝে নিতে হবে।

২. কচুরিপানা সংগ্রহ ও প্রস্তুতি:
কচুরিপানা তুলে শিকড়ের শক্ত অংশ কেটে বাদ দিন। শেকর সহ রাখলে ৬ মাসের বেশি সময় লাগবে। শেকড় না রেখে শুধু ডাটা পাতা রাখলে ৩ মাস লাগবে।

২. স্তুপের জন্য স্তর তৈরি করা:
• প্রথমে পা দিয়ে মাড়িয়ে মাড়িয়ে ৬ ইঞ্চি বা এক বিঘ পুরু করে কচুরিপানার একটি স্তর তৈরি করুন।
• কচুরিপানার এই স্তরের ওপর কিছু গোবর, ছাই এবং সামান্য ইউরিয়া ও টিএসপি (৫ বাই ১০ ফুটের জন্যে প্রায় ২০০ গ্রাম করে) সার ছিটিয়ে দিন। গোবর না পাওয়া গেলে পুকুরের পঁচা কাল মাটি বা ড্রেনের কাদা দেয়া যেতে পারে। ২-৩ ইঞ্চি পুরু হলেই চলবে। ছাই না পাওয়া গেলে হাফ কেজি পাথুরে চুন ছিটিয়ে দিলেও চলবে।
• এর ওপর আবার কচুরিপানার স্তর দিন। এভাবে স্তরে স্তরে সাজিয়ে প্রায় ৩-৫ ফুট উঁচু গাদা তৈরি করুন।

৩. মাটি ও গোবরের প্রলেপ:
সবশেষে ৩-৫ ফুট উচ্চতার স্তূপটির চারপাশ ও উপরিভাগ জলাশয়ের তলদেশের ভেজা কাদা মাটি এবং গোবর দিয়ে ভালোভাবে প্রলেপ দিয়ে দিন। বৃষ্টিা পানিতে মাটি ধুয়ে গেলে আবার গোবর মাটি দিয়ে লেপে দিন বা প্রলেপ দিয়ে দিন।

৪. পচন প্রক্রিয়া:
• প্রচন্ড খরার সময় কচুরিপানাকে দ্রুত পচাতে মাঝে মাঝে সামান্য পানি ছিটিয়ে দিতে পারেন যাতে আর্দ্রতা থাকে। বস্তুত খেয়াল রাখতে হবে, যেন সব সময় উপর থেকে আদ্র অবস্থা বিরাজ করে।
• ৩ মাসের মধ্যে কচুরিপানাগুলো সম্পূর্ণ পচে কালো জৈব সারে পরিণত হবে। যদি সম্পূর্ন না পচে, তবে মিশ্রনটি কোদাল দিয়ে ওলোট পালোট করে দিয়ে কিছুটা পানি ছিটিয়ে আবার মাটি প্রলেপ দিয়ে চাপা দিন। এর ১ মাস পরেই এটি ব্যবহারের উপযোগী হয়। তবে পানার গোড়ার শক্ত অংশ রাখলে ৬-৯ মাস সময় লাগতে পারে। সার প্রস্তুত হবার পর যত দিন সেই ঢিবি বা স্তুপ না ভাঙবেন ততদিন কোন ক্ষতি হবে না। ব্যবহার উপযোগি হবে। বাজারে কচুরিপানার এই সার কেজি ১৫-২০টাকা। ভিডিও লিঙ্ক: কচুরিপানা দিয়ে জৈব সার তৈরি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.