| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই এক মিল আমাদের সবার মাঝে, এই এক অদ্ভুতুড়ে স্বপ্ন আমরা সবাই দেখি, যেখানে সব সত্যি হয়ে যাচ্ছে।
যদি মিথ্যে করে হলেও সব আকাঙ্ক্ষিত হঠাৎ মুঠোভরতি হয়ে যায়, তবে কেমন যেন হা হুতাশ লাগে, ভাবি এটা কেনইবা হলো।
আসলে বাস্তবটা সবারই বহুদূর, অপূর্ণতাটাকে নিয়েই জীবন_ আর কষ্ট করে জুটিয়ে ফেলার নাম সুখ।
আর..........
সেই সুখটাকে ধরে রাখার নামই সম্পদ, যদি সেটা একান্তই নিজের বলে মনে হয়, তবে জেনে রাখুন সেইই আপনার সম্পত্তি।
হতে পারে সে টাকা, সে হতে পারে কারো গহনাগাঁটি, হতে পারে কারো বেদখল থাকা বহুবছরের ফসলী জমি।
কিন্তু আসলে আমরা কি খুজি, আর কিইবা পাই?
হয়ত আপনি খুঁজছেন অর্থ, আর আমিও খুজছি অর্থ।
কিন্তু এই দুইয়ের মাঝে একটা ফারাক আছে, কারোটা মানিব্যাগের জন্য আর কারোটা রেখে আসা জীবনের প্রশ্নের উত্তর।
আমি আবার পিছনে ফিরে যেতে চাই, যেখানের শুরুটা হবে সঞ্চয় দিয়ে, হয়তো খুজবো জমা করার মতো সুর, কিছু হাতের ছোঁয়া আর একটু সবার ভালোবাসা, আর বুক ফেটে সুখের কান্নাকরার মতো কিছু সৃতি
হয়তোবা তা থেকে যাবে অনন্তকাল
হয়তো তাইই অবিনশ্বর।
©somewhere in net ltd.